চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরাণ’-এর ইতিহাসের দিকেই যাচ্ছে ‘প্রেশার কুকার’!

বললেন নির্মাতা রায়হান রাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৬
বিনোদন
A A

ঈদে মুক্তি পাওয়া নির্মাতা রায়হান রাফীর বহুল আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’ দেশজুড়ে দর্শকপ্রশংসায় ভাসছে। মাল্টিপ্লেক্সগুলোতে প্রতিদিনই যাচ্ছে হাউসফুল শো!

মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ইতিবাচক আলোচনা, যা ক্রমেই ছড়িয়ে পড়ছে দর্শকের মুখে মুখে।

এ বিষয়ে রাফী আগেই বলেছেন, দর্শকদের মুখে মুখেই ‘প্রেশার কুকার’ ছড়িয়ে পড়ছে—এর থেকে বড় মার্কেটিং আর কী হতে পারে!

সেই প্রভাবই দেখা যাচ্ছে বিভিন্ন সিনেপ্লেক্স ঘুরে ঘুরে। প্রায় সবখানেই দর্শক সিনেমা পছন্দ করছেন, ইতিবাচক কথা বলছেন। শুধু তাই নয়, দর্শকই সিনেমাটির অঘোষিত ব্যান্ড এম্বাসেডর হিসেবে সিনেমাটির প্রচার করছেন!

রাফী তার এই সিনেমাটির তুলনা করছেন ব্লকবাস্টার সিনেমা ‘পরাণ’ এর সাথে। তিনি বলছেন,“‘পরাণ’ও কম শো দিয়ে শুরু হয়েছিলো। তারপর দর্শকের ভালোবাসা গল্প বদলে দিয়েছে। ‘পরাণ’ ১৫০+ দিন রাজত্ব করেছে স্টার সিনেপ্লেক্সে। ‘প্রেশার কুকার’ ঠিক সেই ইতিহাসের দিকেই এগোচ্ছে!

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় চারটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। এছাড়া ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলমসহ আরও একঝাঁক তারকা অভিনয় করেছেন ছবিটিতে।

দর্শক প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে, ‘প্রেশার কুকার’-এর গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলী বেশ প্রশংসিত হচ্ছে। চারজন নারীর ভিন্ন ভিন্ন গল্পকে এক সুতোয় গেঁথে উপস্থাপন করেছেন নির্মাতা, যা দর্শকদের কাছে নতুনত্ব এনে দিয়েছে। দীর্ঘ সময়ের সিনেমা হওয়া সত্ত্বেও দর্শকরা একে উপভোগ্য বলে মত দিয়েছেন। অনেকেই বলছেন, সময় কেটে গেছে বুঝতেই পারেননি।

বিশেষ করে সিনেমাটির সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছে। অংকনের কণ্ঠে একটি গান দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। একইসঙ্গে কাস্টিং ও অভিনয় নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন দর্শকরা।

রাজধানীর বিভিন্ন সিনেপ্লেক্সে ঘুরে দর্শকদের সঙ্গে কথা বলছেন নির্মাতা রাফী। সিনেমা শেষে অনেক দর্শকই তার সঙ্গে সেলফি তুলছেন এবং সরাসরি ধন্যবাদ জানাচ্ছেন ভিন্নধর্মী একটি সিনেমা উপহার দেওয়ার জন্য।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘প্রেশার কুকার’ নিয়ে চলছে ইতিবাচক আলোচনা। অনেকেই মনে করছেন, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর সাফল্যের ধারাবাহিকতায় ভিন্ন জনরার এই সিনেমাটি ঈদের প্রতিযোগিতায় বড় চমক হয়ে উঠতে পারে।

হলে হলে দর্শক উন্মাদনায় রাফী বলছেন,“আপনাদের উন্মাদনা প্রমাণ করে সিনেমা যখন হৃদয়ে লাগে, তখনই এমন বিস্ফোরণ হয়। ‘প্রেশার কুকার’-এর জয়জয়কার চলছে।

ট্যাগ: আজিজুল হাকিম ও সাবেরী আলমজলুর রহমান বাবুনাজিফা তুষিপরাণমারিয়া শান্তমিশা সওদাগররাফীরায়হান রাফীলিড বিনোদনশবনম বুবলীশহীদুজ্জামান সেলিমসিনেপ্লেক্সস্নিগ্ধা চৌধুরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

পরবর্তী

হাসিমুখে বাবু, আবেগঘন পোস্টে চঞ্চল—‘আপনি একজনই!’

পরবর্তী

হাসিমুখে বাবু, আবেগঘন পোস্টে চঞ্চল—‘আপনি একজনই!’

নতুন ‘হ্যারি পটার’ সিরিজের এক ঝলক!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT