চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে এত মৃত্যু!

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৫৮ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২২
সম্পাদকীয়
A A

জাতীয় শোক দিবসে পুরো জাতি যখন শোকে মূহ্যমান, তখন এলো আরও দু’টি শোকাবহ খবর। এর মধ্যে একটি রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ড, আরেকটি উত্তরায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধ্বসে একই পরিবারের ৫ জনের মৃত্যু।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, রাজধানীর চকবাজারের কামালবাগ-দেবীদ্বারঘাট এলাকায় প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় ছয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ভেতরে আরও কোন মরদেহ আছে কিনা তা সন্ধান করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার দুপুর ১২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

অন্যদিকে আরেকটি প্রতিবেদনে জানা যায়, রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের ওপর ফ্লাইওভারের গার্ডার পড়ে ৫ জন নিহত হয়েছেন,আহত হয়েছেন আরও দু’জন। নিহতদের মধ্যে ৪ বছর ও ৬ বছরের দুই শিশু রয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

এ দু’টি ঘটনাই অনাকাঙ্খিত। এর মধ্যে চকবাজারে প্রায়ই আগুনের খবর পাওয়া যায়। সেখানে কেমিক্যাল পদার্থ মজুদ থাকায় হতাহতের সংখ্যাও অনেক বেশি হয়। এরপরও পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো যায়নি। এটাকে ব্যর্থতা বলেই স্বীকার করতে হবে। অন্যদিকে সাধারণ মানুষের চলাচলের রাস্তায় কোন ধরনের নিরাপত্তা ছাড়াই নির্মাণকাজ চালু রাখার খেসারত দিতে হলো ৫ জনকে। একই পরিবারের ৫ জন নিহত হওয়ার ক্ষত পরিবারটিকে আজীবন বহন করতে হবে। এর দায় কে নেবে?

এসব কার্যক্রম পরিচালনায় আরও বেশি সতর্ক হওয়ার বিকল্প নেই। একইসাথে কোনো পক্ষের গাফিলতি রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। সেজন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্ডার ধসচকবাজারে আগুনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT