বাংলাদেশ

সুপারব্র্যান্ডস সম্মাননা পেলো চ্যানেল আই

চ্যানেল আই অনলাইনকে সুপারব্র্যান্ডস সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইনকে সুপারব্র্যান্ডস সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনজন ব্যক্তি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেলিভিশন চ্যানেল ক্যাটাগরিতে সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২০২৬ সম্মাননা পেয়েছে দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর নির্বাহী ও প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। সম্মাননা গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দীন মাহমুদ মামুন।

পণ্যের গুণগত মানসহ নানা ক্যাটাগরিতে ভোক্তাদের আস্থা অর্জন করায় এ বছর ৪৯টি ব্র্যান্ড পেল সুপারব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা। সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেয়া এবং তাদের পণ্যের মান ও গ্রাহক সেবার প্রতি দায়বদ্ধতা তুলে ধরাই এই পুরস্কারের মূল লক্ষ্য।

সুপারব্র্যান্ডস বাংলাদেশের উদ্যোগে এই দ্বিবার্ষিক আয়োজনে কর্পোরেট অঙ্গণের শীর্ষ নির্বাহী, ব্যবসায়িক প্রতিনিধি ও শিল্পপতিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান অনুষ্ঠান।

ব্র্যান্ডের ঐতিহ্য, ক্যাটেগরি প্রাসঙ্গিকতা, গুণগত মান, কার্যকারিতা সম্পর্কে ভোক্তার আস্থায় সর্বোচ্চ স্কোর পাওয়া ব্র্যান্ডগুলোই সুপারব্র্যান্ডস মর্যাদা অর্জন করেছে। সফলতা ও জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবছরও সেরা টেলিভিশন চ্যানেল হিসেবে সম্মাননা পেয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল, চ্যানেল আই।

এ ছাড়া নিউজ চ্যানেল ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে যমুনা টিভি। সুপারব্র্যান্ড বাংলাদেশ সম্মাননা পাওয়া অন্যান্য ব্রান্ডের মধ্যে সিমেন্ট ক্যাটাগরিতে শাহ সিমেন্ট পুরস্কার পেয়েছে।

এছাড়াও এসিআই, ইস্টার্ন ব্যাংক, মাস্টারকার্ড, আকিজ সিরামিকস, একেএস স্টিল, বসুন্ধরা, মেঘনা গ্রুপ, প্রাণ আর এফএল গ্রুপ, বি আর বি ক্যাবলসসহ অন্যান্য ব্রান্ডের হাতে পুরস্কার তুলে দেন জুরি বোর্ডের সদস্যরা।

অনুষ্ঠানে সুপারব্র্যান্ডস বাংলাদেশে ২০২৫-২৬ শীর্ষক প্রকাশনাটির প্রচ্ছদও উন্মোচন করা হয়।

বিষয়:ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই ডিজিটাল টেলিভিশন সুপারব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…