চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই ১০৬ রানের জয়ে কাটল কোয়ার্টারের টিকিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দলগত ছবি, সবুজ জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশ ইমা’র আয়োজনে ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যানেল আই। গ্রুপ ‘এফ’র খেলায় চ্যানেল নাইনকে ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রাহুল-নীলাদ্রিরা। গত ম্যাচের মত এদিনও দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সজীব দাস।

বনানীর শহীদ যায়ান চৌধুরী ক্লাব মাঠে বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ে নামে চ্যানেল আই। এদিনও উদ্বোধনী জুটি জমিয়ে তোলেন দুই ওপেনার নীলাদ্রি শেখর এবং রাহুল রায়। নীলাদ্রি ১৫ রানে সাজঘরে ফিরলে ব্যাট হাতে ঝড় তোলেন সজীব, করেন ৯২ রান।

২৬ রান করে রাহুল সাজঘরে ফিরলে ক্রিজে নামেন মিলন মল্লিক। তিনি ৬ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেন। নির্ধারিত ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ১৭০ রান তোলে চ্যানেল আই।

চ্যানেল নাইন ১৭১ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ৬৪ রান। ১০৬ রানে জয় তুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে চ্যানেল আই।

সুব্রত গাইন চ্যানেল আইয়ের পক্ষে দুই ওভারে ৩ উইকেট শিকার করেন। এছাড়া সজীব, নীলাদ্রি, রাহুল এবং অনয় আবির একটি করে উইকেট নেন।

এর আগে গ্রুপপর্বের প্রথম ম্যাচে বাংলা টিভিকে ১১৬ রানে হারিয়ে গ্রুপপর্বে প্রথম জয় পায় চ্যানেল আই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমাচ্যানেল আইচ্যানেল নাইনবাংলা টিভিলিড স্পোর্টসসজীবসুব্রত
শেয়ারTweetPin

সর্বশেষ

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও সজীব রাখার সহজ উপায়

আগস্ট ৮, ২০২৬

একা থাকার অভ্যাস কেন জরুরি? নিজের জন্য সময় রাখার ৭ উপকার

আগস্ট ৮, ২০২৬

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT