চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুর লঞ্চঘাটে ঘরমুখী মানুষের ভিড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ২৭, জুন ২০২৩
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

মোরশেদ আলম, চাঁদপুর প্রতিনিধি

আর মাত্র দু’দিন পরেই পবিত্র ঈদুল আজহা। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী থেকে চাঁদপুর ঘাট হয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। প্রতি বছরের মতো এবারও ঘরমুখো মানুষ বেছে নিয়েছেন চাঁদপুরের নদীপথ।

মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে চাঁদপুর লঞ্চঘাটে বেড়েছে ঈদে ঘরমুখো মানুষের ভিড়। লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, চাঁদপুর লঞ্চ টার্মিনালে বেড়েছে মানুষের ভিড়।

যাত্রীদের হয়রানিমুক্ত রাখতে বারবার মাইকিং করছে প্রশাসন। কিন্তু লঞ্চ থেকে যাত্রীরা নামার সঙ্গে সঙ্গেই সিএনজিচালিত অটোরিকশার চালকরা যাত্রীদের লাগেজ ধরে টানাটানি করছেন। আবার চাওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। তবে পুলিশ সদস্যদের তৎপরতায় হয়রানি এড়াতে সক্ষম হচ্ছেন অনেকেই। এছাড়া ঘাটে রয়েছে নৌ পুলিশের ভ্রাম্যমাণ দল। শৃঙ্খলা বজায় রাখতে লঞ্চঘাটে পুলিশের সঙ্গে কাজ করছেন বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, আনসার ও স্কাউটের সদস্যরা।

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাঁদপুরে আসতে পেরে যাত্রীদের চোখেমুখে আনন্দের ছাপ।

চাঁদপুর নৌ- থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানিয়েছেন, যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও তারা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন, সেবিষয়ে তদারকি করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুরভিড়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন

জুন ২২, ২০২৬

রাজধানীতে মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

জুন ২২, ২০২৬

স্টারমারের পদত্যাগে প্রধানমন্ত্রী হতে চান অ্যান্ডি বার্নহ্যাম

জুন ২২, ২০২৬

ম্যারাডোনা হ্যাটট্রিক করেছিলেন, মেসি কী করবেন

জুন ২২, ২০২৬

এইচএসসির প্রশ্ন ও ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর যে বার্তা

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT