চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুঃসাহসী খোকা’ দেখে যে অনুরোধ করলেন চঞ্চল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সাংবাদিকদের একটি দল ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দেশের ১১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সরকারী অনুদানে নির্মিত মুশফিকুর রহমান গুলজারের সিনেমা ‘দুঃসাহসী খোকা’। প্রথম দিনে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সপরিবারে সিনেমাটি দেখেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমাটি দেখে অভিভাবকদের কাছে একটি অনুরোধ জানিয়েছেন এই অভিনেতা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু ও কিশোরকালকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দুঃসাহসী খোকা’। প্রথম দিনেই সিনেমাটি দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন চঞ্চল চৌধুরী। সেই সঙ্গে কিশোর বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা সৌম্যজ্যোতিকে জানিয়েছেন ভালোবাসা।

সপরিবারে সিনেমাটি দেখে চঞ্চল নিজের অভিমত জানিয়ে ফেসবুকে লিখেছেন, “আজ মুক্তি পেয়েছে মুশফিকুর রহমান গুলজারের সিনেমা “দুঃসাহসী খোকা”। স্টার সিনেপ্লেক্সে সপরিবারে প্রথম প্রদর্শনী দেখলাম। অনেক ভালো লাগলো। সাবাশ সৌম্যজ্যোতি….সাবাশ কাকু! সিনেমা হলে এটা তোমার প্রথম সিনেমা। অভিনন্দন ও ভালোবাসা।”

Banglabid

চঞ্চল লিখেন,“সেই ছোট্ট সৌম্য এই সিনেমার প্রধান চরিত্র। এটা যে কত আনন্দের, কত গর্বের- বলে বোঝানো কঠিন। এই সিনেমার পুরো টিমের জন্য শুভ কামনা।”

এসময় সব অভিভাবকদের উদ্দেশে চঞ্চল লিখেন,“সকল অভিভাবকের কাছে অনুরোধ, আপনাদের সন্তানদের নিয়ে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখুন। অনেক সত্য ইতিহাস আমাদের এখনো জানা বাকী। শুধুমাত্র বাণিজ্যিক সিনেমা নয়। ইতিহাসের অনেক সত্য নিয়ে নির্মিত সিনেমাগুলোও আমাদের দেখা উচিত। বিশেষ করে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু যখন কোন সিনেমার মূল বিষয়।”

‘দুঃসাহসী খোকা’ সিনেমায় কিশোর বঙ্গবন্ধুর চরিত্রে সৌম জ্যোতি ছাড়াও আরও আছেন ফজলুর রহমান বাবু, ছন্দা, মাহমুদা মাহা, আমান রেজা, এলিনা শাম্মী প্রমুখ।

Reneta

পরিচালক গুলজার বলেন, বঙ্গবন্ধুর মতো মহান পুরুষ ও নেতা আমাদের নেই। খুব ছোট থেকে তার প্রতি আবেগ কাজ করতো। তার বিশাল জীবন নিয়ে চলচ্চিত্র করতে না পারলেও কিশোর বয়সকে তুলে ধরেছি। বঙ্গবন্ধুর সামাজিক মূল্যবোধ, মানবিক দিক, সাংগঠনিক দক্ষতা আমাকে আকর্ষণ করেছে। যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছি। এতে প্রস্তুতি ছিল, গবেষণা ছিল। শিল্পী বাছাই থেকে শুরু করে সবকিছুতেই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীদুঃসাহসী খোকাবঙ্গবন্ধুলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT