চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিতা-পুত্রের কণ্ঠেও বাজিমাৎ করলো ‘হাওয়া’র গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২২
বিনোদন
A A

এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে মেজবাউর রহমান সুমনের মুক্তি প্রতীক্ষিত প্রথম সিনেমা ‘হাওয়া’র গান ‘সাদা সাদা কালা কালা’। হোক সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্য প্লাটফর্ম, সব জায়গাতেই এই গানের জয়জয়কার। তারমধ্যে ছেলে শুদ্ধকে নিয়ে গানটি গেয়ে আরও একবার চমক দেখালেন চঞ্চল চৌধুরী।

‘হাওয়া’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ছবিতে শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম, বাবলু বোস সহ আছেন আরও গুণী অভিনেতারা। এই ছবির প্রথম গান প্রকাশিত হওয়ার পর থেকেই রীতিমত বাজিমাৎ। শ্রোতাদর্শকের কাছে গানটি এতোটাই গ্রহণযোগ্যতা পেয়েছে যে, গানটি নিজের মতো করে কভার করছেন শত শত মানুষ! ছড়িয়ে যাওয়া এই গানটিই এবার ঘরোয়া আয়োজনে ছেলে শুদ্ধকে নিয়ে গাইলেন চঞ্চল চৌধুরী।

শুক্রবার গানটি নিজের ফেসবুকে শেয়ার করেন চঞ্চল চৌধুরী। কয়েক ঘণ্টার মধ্যেই এটিও এক মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়। ভিডিওতে গানটি গাওয়ার পাশাপাশি হারমোনি বাজাতে দেখা যায় চঞ্চলকে, আর ছেলে শুদ্ধকে দেখা যায় বাবার সঙ্গে কণ্ঠ মেলাতে!

গানটি শেয়ার করে এই গুণী অভিনেতা লিখেছেন, ‘২৯ জুলাই হাওয়া মুক্তি পাবে সিনেমা হলে। মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা এটি। এরইমধ্যে হাওয়া’র ট্রেলার এবং পোস্টার সিনেমাপ্রেমী দর্শকদের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে এবং আশার সঞ্চার করেছে। ‘সাদা সাদা কালা কালা’ গানটি সেই আশাতে দ্বিগুণ গতি সঞ্চার করেছে।’

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এই গানটির জয় জয়কার। আমার ছেলে শুদ্ধও আমার সাথে একটু চেষ্টা করলো গানটি গাইতে। এই গানটি তার অনেক পছন্দের। আর যাই হোক,বাবার সিনেমা বলে কথা।

তুমুল শ্রোতাপ্রিয়তা পাওয়া গানটির গীতিকার এবং সুরকার হাশিম মাহমুদ। গানের সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। ‘হাওয়া’য় ব্যবহৃত গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফান মৃধা শিবলু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানচঞ্চল চৌধুরীনাজিফা তুষিনাসির উদ্দিন খানবাবলু বোসমেজবাউর রহমান সুমনরিজভী রিজুলিড বিনোদনশরিফুল রাজসাদা সাদা কালা কালাসিনেমাসুমন আনোয়ারসোহেল মণ্ডলহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপনে বাংলাদেশজুড়ে নানা আয়োজনের ঘোষণা

জুন ২৩, ২০২৬

প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু কার্যক্রমে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

১৫ বছর বয়সে ডেলিভারি বয়: এখন হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড কুনাল শাহ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উত্তাপ ছড়ালো যুক্তির আঙিনায়

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT