চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছে না অধিনায়কদের অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির যেকোনো টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কদের নিয়ে অফিসিয়াল ফটোশ্যুটের আয়োজন করে স্বাগতিক দেশ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও সেটি হওয়ার কথা ছিল পাকিস্তানের লাহোরে। যা বাতিল করা হয়েছে। আসরে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠানও।

১৯৯৬ সালের পর এই প্রথম পাকিস্তান কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। কিন্তু নানা জটিলতার মুখোমুখি তারা। ভারত খেলবে না পাকিস্তান গিয়ে। হাইব্রিড মডেলে ভারতীয় দল সংযুক্ত আরব আমিরাতে খেলবে। এমনকি তারা সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও দুবাইতে খেলার কথা রয়েছে।

অধিনায়কদের অনুষ্ঠানটি অবশ্য করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মাসহ একাধিক অধিনায়ককে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তালিকায় আছেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অধিনায়কও।

ভারতীয় গণমাধ্যম বলছে, ইসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া সফরসূচি চূড়ান্ত করেছে। ইংল্যান্ড ১৮ ফেব্রুয়ারি ও অস্ট্রেলিয়া ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে যাবে। যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুই হবে ১৯ ফেব্রুয়ারি।

ইংল্যান্ড বর্তমানে ভারত সফরে টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলছে। সিরিজ শেষে দলকে ৭ দিনের বিশ্রাম দিতে চায় ইসিবি। ইংল্যান্ডের ভারত সিরিজ শেষ হবে ১২ ফেব্রুয়ারি।

শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। পাকিস্তানে যাওয়ার আগে তারাও পাচ্ছে ৪ দিনের বিশ্রাম। তারা পাকিস্তানে প্রস্তুতি ম্যাচও খেলবে না। প্রতিটি দলের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ ছিল। তারা সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই খেলতে চাইছে।

Reneta

এসব কারণে মূলত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হবে না। ভারতীয় সংবাদমাধ্যমে নাম না প্রকাশের শর্তে আইসিসির এক কর্মকর্তা বলেছেন, পিসিবি ও আইসিসির আগ্রহ থাকার পরও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া যথাযথ সময়ে না আসায় উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্দা নামবে এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচ করাচিতে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচ গড়াবে ২৩ ফেব্রুয়ারি। হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডউদ্বোধনী অনুষ্ঠানচ্যাম্পিয়ন্স ট্রফিপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT