চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবসর ভেঙে ফিরতে চান ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ওয়ার্নার ক্রিকেট খেলছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ। সঙ্গে অস্ট্রেলিয়ারও বিদায়ঘণ্টা বেজে যায়। থেমে যায় বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের ১৫ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারও। তবে অবসর নেয়া সত্ত্বেও অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দরজা খোলা রাখলেন।

২০২৩ সালে ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শিরোপা জেতার ম্যাচটি ছিল একদিনের ক্রিকেটে ওয়ার্নারের শেষ। গত জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে খেলা টেস্ট সিরিজের মাধ্যমে সাদা পোশাককেও বিদায় বলে দেন। জানিয়ে রেখেছিলেন, টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলে ছোট সংস্করণকে বিদায় বলে দেবেন।

সোমবার ইনস্টাগ্রামে দেয়া পোস্টে ওয়ার্নার জানিয়েছেন, দলের প্রয়োজন হলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি উন্মুক্ত থাকবেন। যদিও অস্ট্রেলিয়ার হয়ে আগামী সিরিজগুলোতে তাকে পাওয়া যাবে না। আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ড, নভেম্বরে পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। ওয়ার্নারের জায়গাটা ওপেনিংয়ে নিতে পারেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক।

Banglabid

সাবেক অজি ওপেনার লিখেছেন, ‘আমি কিছু সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে থাকব। দলে যদি সুযোগ আসে, তাহলে অস্ট্রেলিয়ার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্যও উন্মুক্ত আছি।’

গত জানুয়ারিতে ওয়ার্নারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন প্যাট কামিন্স। ক্যাঙ্গারুদের টেস্ট ও ওয়ানডে অধিনায়কের ভাষ্য ছিল, ‘আমি মনে করি ওয়ানডেতে অন্যকাউকে সুযোগ দেয়ার সময় এসেছে। তবে এটা জেনেছি, তিনি এখনও ক্রিকেট খেলবেন। তাই জরুরি বিকল্প হিসেবে বিবেচনায় থাকতে পারেন। ডেভিড বিশ্বের কোথাও রান করতে থাকলে আপনি কখনোই বলতে পারেন না যে এটাই শেষ।’

ওয়ার্নার ওয়ানডে ক্যারিয়ার ২২ সেঞ্চুরিসহ ৪৫.৩০ গড়ে ৬,৯৩২ রান করেছেন। আগামী মাসে কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে বাঁহাতি ব্যাটার মাঠে ফিরবেন। এরপর কেম্যান দ্বীপপুঞ্জে খেলবেন টি-টেন টুর্নামেন্ট। সিডনি থান্ডার তাকে বিগ ব্যাশ লিগে ফিরে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। যদিও সংযুক্ত আরব আমিরাতের টি-টুয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের সাথে তার চুক্তি রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নারচ্যাম্পিয়নস ট্রফি ২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় ইয়ারবাড ব্যবহারে নীরবে কমতে পারে শ্রবণশক্তি

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে একাদশ সাজানো কতটা ‘কঠিন’ ছিল, জানালেন কামিন্স

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT