চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসরসেরা রাচিন, ব্যাটে-বলে সেরা যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২১ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

দুবাইতে পর্দা নেমেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে রোহিত শর্মার ভারত। আসরজুড়ে ব্যাটে-বলে অনেকে দুর্দান্ত করেছেন। অলরাউন্ড পারফর্ম করে টুর্নামেন্টসেরা হয়েছেন রাচিন রবীন্দ্র। দেখে নেয়া যাক ব্যাটে-বলে সেরা পাঁচ পারফর্মার কারা।

আসরে সর্বোচ্চ রান করেছেন রাচিন। প্রথম ম্যাচ খেলেননি কিউই অলরাউন্ডার। ৪ ম্যাচে ২৬৩ রান করেছেন, আছে দুটি সেঞ্চুরি। বল হাতে ৩ উইকেট নিয়েছেন।

আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান তুলেছেন শ্রেয়াস আয়ার। ৫ ম্যাচে ২৪৩ রান করেছেন ভারত তারকা। আছে দুটি ফিফটি। তিনে ইংল্যান্ডের বেন ডাকেট। এক সেঞ্চুরিতে তিন ম্যাচে ২২৭ রান করেছেন। চারে ডাকেটের সতীর্থ জো রুট। সমান ম্যাচে ২২৫ রান করেছেন। একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেন রুট। পাঁচে ভারতের কিংবদন্তি বিরাট কোহলি। একটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ৫ ম্যাচে ২১৮ রান করেছেন।

ব্যাটে সেরা কুড়িতেও নেই বাংলাদেশের কেউ। টাইগারদের সর্বোচ্চ ১১৩ রান করেছেন জাকের আলি অনিক। তালিকায় ২৩ নম্বরে আছেন তিনি।

বল হাতে উইকেট শিকারীর তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। চোটের কারণে ফাইনালে খেলা হয়নি তার। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। ৯টি করে উইকেট নিয়েছেন তিনজন- ভারতের বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। ৮ উইকেট নিয়ে তালিকার পাঁচে কিউই অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।

বোলিংয়েও সেরা কুড়িতে নেই বাংলাদেশের কেউ। টাইগার জার্সিতে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। তালিকার ২১ নম্বরে আছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইনিউজিল্যান্ডভারতরাচিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছে শ্রমিকরা

জুন ১৬, ২০২৬

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

জুন ১৬, ২০২৬

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT