চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতের বিপক্ষে ‘প্রথম’ জয়ের খোঁজে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করছে, খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে কেবল দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। হেরেছে দুটিতেই। সবশেষ আসরে সেমিফাইনালে ভারতের কাছে হেরেই বিদায় নিয়েছিল টিম টাইগার্স। চলতি আসরে নিজেদের শুরুর ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। টিম টাইগার্সের সামনে সুযোগ আইসিসির এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে প্রথম জয় তোলার।

বুধবার করাচিতে ‘এ’ গ্রুপের লড়াইয়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। জিতেছে কিউইরা। দ্বিতীয় দিনে দুবাইতে একই গ্রুপে থাকা বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে মহারণ।

প্রতিবেশি দেশ বাংলাদেশ-ভারত ম্যাচে থাকে বাড়তি উত্তেজনা। কাগজে-কলমে শক্তিমত্তায় যদিও বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ভারত, এমনকি পরিসংখ্যানেও। তবে আইসিসির ইভেন্টেই ভারতকে হারানোর সুখকর স্মৃতি আছে বাংলাদেশের। তারুণ্য নির্ভর বাংলাদেশ দল জয়ের জন্য মুখিয়েও। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট খেলতে গেছে। ভারত শক্তিমত্তায় এগিয়ে থাকলেও আত্মবিশ্বাস তুঙ্গে টাইগারদের।

Banglabid

ব্যাটিংয়ে সৌম্য সরকার ও তানজিদ তামিম ফর্মে আছেন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ করেছেন সৌম্য। ভিন্ন ফরম্যাট হলেও সদ্য শেষ হওয়া বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহাকদের একজন তানজিদ তামিম। বড় ম্যাচে তাওহীদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্তও সেরা দিতে প্রস্তুত। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেনই ভরসার প্রতীক হয়ে।

বোলিংয়ে বাংলাদেশ দুর্দান্ত, তাসকিন আহমেদ দারুণ ফর্মে আছেন। বিপিএলে ১২ ম্যাচে ২৫ উইকেট শিকার করেছেন। পাশাপাশি মোস্তাফিজুর রহমান ভারতের বিপক্ষে বরাবরই ভালো করার নজির রাখেন। পেস ইউনিটে বাংলাদেশের নজরকাড়া সংযোজন নাহিদ রানা। তার গতিতে কিছুটা হলেও ভারত ব্যাটারদের বেগ হতে পারে।

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ব্যাটে-বলে দারুণ। বিপিএলে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি ভিন্ন ফরম্যাট হলেও মিরাজ প্রমাণ করেছেন ওয়ানডেতে কতটা ধারাল। রিশাদ কিংবা নাসুম স্পিনে বরাবর ভালো করে আসছেন।

Reneta

তাই দলের সকলের প্রতি আস্থা রাখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে বাড়তি উত্তেজনা থাকলেও তা নিয়ে আপাতত চিন্তিত নয় টিম টাইগার্স। শান্ত বলেছেন, ‘অবশ্য ভারত-বাংলাদেশ মানেই বেশ উত্তেজনা। আমি মনে করি, খেলোয়াড়রা এসব নিয়ে চিন্তিত নয়। কীভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করা যায় সেদিকে তারা মনোযোগী। তারা শুধু মাঠে কতটা শান্ত থাকতে পারে সেটাই ভাবে।’

অন্যদিকে ঘরের মাঠে সম্প্রতি ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। আত্মবিশ্বাস বাড়তি তাদের। ব্যাটিং ইউনিটে শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলের মতো তারকারা আছেন। পাশাপাশি হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা তো আছেনই।

পেস ইউনিটে অবশ্য জাসপ্রীত বুমরাহকে পাচ্ছে না ভারত। আর্শদীপ সিংয়ের সঙ্গী হতে পারেন মোহম্মদ শামি ও হার্ষিত রানা। স্পিনে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীরা আছেন।

ব্যাটিং-বোলিংয়ে সামঞ্জস্য বজায় রেখে নিজেদের সেরাটা দিয়ে জিততে চায় ভারত। অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘আগামীকাল এখানে কী করতে হবে তা দ্রুত মূল্যায়ন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। যদি আমরা দ্রুত মূল্যায়ন করতে পারি এবং দ্রুত আমাদের ব্যাটিং বা বোলিং সামঞ্জস্য করতে পারি তবে তা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

ভারতের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশভ পান্ট, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, হার্ষিত রানা, কুলদীপ যাদব/বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইবাংলাদেশভারতরোহিতলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT