চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতে গার্দিওলাকেই ‘এগিয়ে’ রাখলেন স্পোর্টিং কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি ছেড়ে ম্যানচেস্টার উইনাইটেডের কোচিং দায়িত্ব নিয়েছেন কোচ রুবেন আমোরিম। ১১ নভেম্বর ইউনাইটেডের হাল ধরবেন ৩৯ বর্ষী পর্তুগিজ কোচ। ম্যানচেস্টার ডার্বিতে পেপ গার্দিওলার ম্যানসিটির মুখোমুখি হওয়ার আগেই চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং সিপির হয়ে ম্যানসিটিকে উড়িয়ে দিয়েছে আমোরিমের শিষ্যরা। দারুণ জয়ের পরও ম্যানসিটির স্পেনিয়ার্ড কোচ গার্দিওলাকেই এগিয়ে রাখছেন আমোরিম।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং সিপি’র মাঠে ৪-১ গোলে হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ২০১৬ সালের অক্টোবরের পর চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম চার গোল হজম করেছে সাবেক চ্যাম্পিয়ন দলটি। পাশাপাশি ২০১৮ সালের এপ্রিলের পর এই প্রথম টানা তিন ম্যাচে হারল সিটি।

ম্যাচ শেষে আমোরিম বলেছেন, ‘এই মুহূর্তে সে (গার্দিওলা) আমার চেয়ে অনেক অনেক ভালো। তবে নতুন ক্লাবের প্রতিও আমার বিশ্বাস আছে। আমরা শুরু করব নিচু পর্যায় থেকে। এরপর দল ও ক্লাবকে উন্নতির পথে নিয়ে যাব।’

ইউনাইটেডে গিয়ে পরিকল্পনা নিয়ে আমোরিম বলেছেন, ‘ওখানে গিয়ে প্রথম ছয় মাস নিশ্চিতভাবেই কোনো পত্রিকা পড়ব না। স্পোর্টিংয়ে আসার পরও একই কাজ করেছিলাম। কোনকিছু পড়ব না বা অন্যকোনো দিকে তাকাব না। আমার কাজ করার ধরনই এরকম। দুটিই ঐতিহাসিক ক্লাব। তবে সবকিছুই হবে আলাদা।’

স্পোর্টিংয়ের হয়ে চার বছরে পর্তুগিজ লিগে দুবার শিরোপাসহ পাঁচটি ট্রফি জিতেছেন আমোরিম। ক্লাবটির হয়ে আর এক ম্যাচে দায়িত্বে থাকবেন। পর্তুগীজ লিগে আগামী রোববার ম্যাচটি ব্রাগার মাঠে। পরদিন তিনি পা রাখবেন ওল্ড ট্রাফোর্ডে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগপর্তুগালম্যানচেস্টার ইউনাইটেডম্যানসিটিলিড স্পোর্টসস্পোর্টিং সিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে গল্পগুলো আসলে আমাদেরই

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

এপ্রিল ২৩, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ শুরু

এপ্রিল ২৩, ২০২৬

বিএনপি সরকারের সামনে দাঁড়িয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ: ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ

এপ্রিল ২৩, ২০২৬

হরমুজ প্রণালি খুলে দেওয়া এখন সম্ভব নয়: ইরান

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT