চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ষোলোতে রিয়ালের সঙ্গী পিএসজি, জিতেও পারল না জুভেন্টাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শেষ হল চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ, নিশ্চিত হয়ে গেছে কোন ৮ দল পরের রাউন্ডে। শেষ ষোলোর টিকিট কাটতে বুধবার রাতে প্লে-অফে দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে হারিয়েছে ‎আটালান্টা। মোনাকোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে পরের রাউন্ডে গেছে গত আসরের চ্যাম্পিয়ন পিএসজি। গ্যালাতাসারেকে ৩-২ গোলে হারিয়েও দুই লেগ মিলিয়ে গোল ব্যবধানে ছিটকে পড়েছে জুভেন্টাস। বেনফিকাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১৪ মিনিটে রাফা সিলভার গোলে এগিয়ে যায় বেনফিকা। ঠিক দুই মিনিট পর ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্টে গোল করে সমতায় ফেরান অরেলিও শুয়ামেনি। ৮০ মিনিটে ফের ভালভার্দের পাস, এবার বল জালে জড়ান ভিনিসিয়াস জুনিয়র। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে জিতে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়ে পিএসজি। ৪৫ মিনিটে গোল করেন মোনাকোর ম্যাগনেস আকলিউচে। ৫৮ মিনিটে মামাদু কৌলিবালি লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় সফরকারীরা। ৬০ মিনিটে মারকুইনহোসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ছয় মিনিট পর গত আসরের চ্যাম্পিয়নদের লিড এনে দেন খভিচা কভারতসখেলিয়া। ম্যাচের ৯০ মিনিটে আবারও সমতায় ফেরে মোনাকো, গোল করেন জর্ডান তেজে। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে পিএসজি।

ঘরের মাঠে দারুণ প্রত্যাবর্তন করেছে ‎আটালান্টা, প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকা ডর্টমুন্ডকে বড় ব্যবধানে হারিয়েছে ইতালির ক্লাবটি। ম্যাচের পঞ্চম মিনিটে জিয়ানলুকা স্কামাক্কার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪৫ মিনিটে ব্যবধান দিগুণ করেন ডেভিড জাপ্পাকোস্টা। ৫৭ মিনিটে স্কোরবোর্ডে তৃতীয় গোল যোগ করেন মারিও প্যাসালিক। ৭৫ মিনিটে করিম আদয়েমির গোলে ব্যবধান কমায় ডর্টমুন্ডের।

ম্যাচের ৯০ মিনিট পেরিয়ে গেলে শুরু হয় নাটকীয়তা, ডর্টমুন্ডের ডি-বক্সে নিকোলা ক্রস্তোভিচকে মাথায় আঘাত করেন রামি বেনসেবাইনি, দেখতে হয় লাল কার্ড। ফলশ্রুতিতে পেনাল্টি পায় স্বাগতিকরা, সেখানে থেকে গোল করেন লাজার সামার্দজিক। সেসময় রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় দুই দলের একজন করে দেখেন লাল কার্ড, ডর্টমুন্ডের নিকো শ্লোটারবেক এবং ‎আটালান্টার জর্জিও স্কালভিনি। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতেছে ‎আটালান্টা।

Reneta

রাতের আরেক ম্যাচে গ্যালাতাসারেকে ঘরের মাঠে হারিয়েও লাভ করতে পারেনি জুভেন্টাস। আগের লেগে ব্যবধানটা ছিল বেশ বড়, ৫-২ গোলে জিতেছিল তুরস্কের ক্লাবটি। ম্যাচের ৩৭ মিনিটে ম্যানুয়েল লোকেটেলি পেনাল্টি থেকে, ৭০ মিনিটে ফেডেরিকো গ্যাটি এবং ৮২ মিনিটে ওয়েস্টন ম্যাককেনি গোল করেন। তাতে নির্ধারিত সময় জুভান্টাস তিন গোল করে ৫-৫ গোলের সমতা আনে। ৪৯ মিনিটে অবশ্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের লয়েড কেলি। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ১০৫ মিনিটে ভিক্টর ওসিমেন এবং বারিস আলপার ইলমাজ গোলে করলে ম্যাচে ফেরে তুর্কির ক্লাবটি। হেরেও দুই লেগ মিলিয়ে ৭-৫ গোলের ব্যবধানে শেষ ষোলোতে যায় গ্যালাতাসারে।

শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র, নিশ্চিত হওয়া যাবে কে হবে কার প্রতিপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসপিএসজিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT