চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের ঘুরে দাঁড়ানোর রাতে লিভারপুলের ছয়ে ছয়

গোল উৎসব বায়ার্নের, জিতেছে পিএসজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

চোট কাটিয়ে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র। কঠিন সময়ের ফিরেই জ্বলে উঠলেন ব্রাজিলীয় তারকা। গোল করেছেন এবং সতীর্থকে দিয়ে করিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই হারের পর জয়ের দেখা পেয়েছে প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও।

ইতালিয়ান ক্লাব আটালান্টার মাঠে মঙ্গলবার রাতে ৩-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। রিয়ালের তিন গোলের অন্য দুটি এসেছে কাইলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামের থেকে।

গত সপ্তাহে নিজেকে মেলে ধরার প্রতিশ্রুতি দিয়েছিলেন এমবাপে। ঘোষণার পর টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন ফরাসি তারকা। শুরুতে তার গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির আগমুহূর্তে সমতা টানেন আটালান্টার চার্ল দে কেটেলার। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে ভিনিসিয়াস ও বেলিংহ্যামের গোলে জয়ের পথে যায় লস ব্লাঙ্কোস দল।

রাতের অন্য দুই ম্যাচে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৫-১ গোলে জিতেছে বায়ার্ন। অস্ট্রিয়ান ক্লাব সল্‌জবুর্গের বিপক্ষে পিএসজির জয় ৩-০ গোলে।

জিরোনাকে ১-০তে হারিয়েছে লিভারপুল। পেনাল্টি থেকে গোল করেন মোহাম্মেদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগের এ মৌসুমে ছয় ম্যাচের ছয়েই জিতল আর্নে স্লটের অলরেড বাহিনী। ৩৬ দলের আসরে সব ম্যাচ জেতা একমাত্র দল তারাই। সবার আগে নকআউট পর্বও নিশ্চিত করে ফেলেছে লিভারপুল।

অলরেডরা দারুণ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই। অন্যদিকে টেবিলের ২৪ থেকে রিয়াল উঠে রিয়াল এসেছে ১৮-তে। আটালান্টা ৫ থেকে নেমে গেছে ৯এ। ১২ পয়েন্ট নিয়ে ৮এ ও ৭ পয়েন্ট নিয়ে ২৪এ উঠে এসেছে পিএসজি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগপিএসজিবায়ার্নভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT