চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী আলভারেজের জোড়া গোলে শুরু চ্যাম্পিয়ন ম্যানসিটির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিরতির আগ মুহূর্তে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। চাপ সামালে দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের গোলে ম্যাচে ফেরে সিটিজেন দলটি। শেষপর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ২০২৩-২৪ মৌসুমের গ্রুপপর্বে মঙ্গলবার রাতে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। পুরো ম্যাচে চারটি বড় সুযোগের সঙ্গে দুবার শট নিয়েছেন পোস্টে। হালান্ডকে প্রতিরোধে অবশ্য প্রতিপক্ষ গোলরক্ষকের কৃতিত্বও রয়েছে।

২৩ বর্ষী হালান্ডের ব্যর্থতার দিনে আলো ছড়িয়েছেন আর্জেন্টিনার সমবয়সী ফরোয়ার্ড বিশ্বজয়ী আলভারেজ। ৪৫ মিনিটে এক গোল হজমের পর দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে তিনি সমতায় ফেরান। ৪৭ মিনিটে হালান্ডের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন বিশ্বজয়ী ফরোয়ার্ড।

৬০ মিনিটে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোলের সঙ্গে দলকে ২-১ গোলে এগিয়ে নেন আলভারেজ। এর কিছু সময় পর ফোডেনের অ্যাসিস্ট থেকে রদ্রি বল জালে জড়ালে ৩-১ ব্যবধানের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার দল।

একই গ্রুপের আরেক ম্যাচে ইয়াং বয়েজকে ৩-১ গোলে হারিয়েছে আরবি লেইপজিগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিরেড স্টারলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬

এমবাপের বিপক্ষে নকআউটে ৬ দেখায় অপরাজিতই থাকলেন ইয়ামাল

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপে ক্লিনশিটের তিন রেকর্ডের দুটি নিজের করলেন সিমন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT