চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় ম্যাচেই ‘আত্মবিশ্বাসী’ থাকে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের হাইভোল্ডেজ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। দুদলের লড়াই শেষে বিদায় নেবে একদল। এমন বড় ম্যাচ সামনে রেখে দারুণ আত্মবিশ্বাসী পেপ গার্দিওলার দল। সিটি ফরোয়ার্ড স্যাভিনহোর মতে, বড় ম্যাচেই জ্বলে ওঠার মতো দল সিটি।

প্লে-অফে প্রথম লেগে মঙ্গলবার রাতে কার্লো আনচেলত্তির দল রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই।

হারের বৃত্ত থেকে ধীরে ধীরে বেড়িয়ে আসতে থাকা সিটির সামনে এবার রিয়াল। বড় ম্যাচের চাপ সামাল দেয়ায় সিটিও বেশ অভিজ্ঞ। রিয়াল ম্যাচ সামনে রেখে ব্রাজিলীয় ফরোয়ার্ড স্যাভিনহো বলেছেন, ‘এ ম্যাচগুলো খেলতেই ম্যানচেস্টার সিটিতে এসেছিলাম। প্রতিটি বড় খেলোয়াড়ই সিটিতে খেলার স্বপ্ন দেখে, শুধু আমি একা নই। ড্রেসিংরুমে থাকা অনেক অভিজ্ঞ খেলোয়াড়ই এমন ম্যাচ খেলতে চায়।’

Banglabid

‘এগুলো বড় খেলোয়াড়দের, বড় ম্যানেজারদের জন্য খেলা। এগুলো দেখার জন্য দারুণ, খেলার জন্যও দারুণ। আশা করি ম্যানচেস্টার সিটি এই দুই লেগে দুটি জয় নিয়ে পরের রাউন্ডে খেলবে।’

‘যখন চ্যাম্পিয়ন্স লিগের ড্র হয়েছিল তখন থেকেই ড্রেসিংরুমের পরিবেশ শান্ত ছিল। আমরা এসবে অভ্যস্ত, সাম্প্রতিক মৌসুমগুলোতে তাদের সঙ্গে অনেক খেলেছি। আমরা তখন থেকেই শান্ত ছিলাম। কারণ আমাদের প্রতিপক্ষ কে হবে তা আমরা বেছে নিতে পারি না, তবে নিজেদের নিংড়ে দিতে আমরা এখন মাঠে নামার অপেক্ষায় আছি।’

শনিবার এফএ কাপে লিগ ওয়ানের দল লেটন ওরিয়েন্টের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়ে আর্সেনালের কাছে ৫-১ ব্যবধানে হারের স্মৃতি ভুলেছে সিটি। অন্যদিকে মৌসুমের মাঝপথে এসে হঠাৎ ছন্দপতন হয়েছিল সিটির। বড়দিনের আগে ১২ ম্যাচের মধ্যে ৯টিতে পরাজয়ের ধারাবাহিকতার পর সবশেষ ১১ ম্যাচে কেবল দুই ম্যাচে হারের মুখ দেখেছে তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসাভিনহোর
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT