চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-ম্যানসিটি-পিএসজির হোঁচট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের ৯০ মিনিট পার হয়ে যাওয়ার পর চলছিল যোগ করা সময়ের খেলা। গ্রুপ পর্বে নিশ্চিত পরাজয়ের দ্বারপ্রান্তে তখন দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে লস ব্লাঙ্কোস ডেরায় স্বস্তি ফেরান অ্যান্টনিও রুডিগার। তার গোলেই শাখতার দোনেৎস্কের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ ষোলোর টিকিট কেটেছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। 

মঙ্গলবার রাতে পোলিশ আর্মি স্টেডিয়ামে হওয়া ‘এফ’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। বিরতির পরপরই ৪৬ মিনিটে বোহদান মাইখাইলিচেঙ্কোর ক্রসে বল পেয়ে হেডে বল জালে জড়ান অলেক্সান্ডার জুবকভ। এগিয়ে যায় শাখতার।

হারতে বসা ম্যাচের যোগ করা সময়ে টনি ক্রুসের পাসে বল পেয়ে হেডে লক্ষ্যভেদ করে রিয়ালকে ড্র নিয়েই মাঠ ছাড়তে সহায়তা করেন ২৯ বর্ষী স্ট্রাইকার রুডিগার।

Banglabid

নকআউট পর্ব নিশ্চিত করা রিয়াল ৪ ম্যাচে পেয়েছে ১০ পয়েন্ট। আরেক ম্যাচে সেল্টিককে ২-০ গোলে হারানো লেইপজিগ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। এক পয়েন্ট কম নিয়ে তিনে শাখতার। তলানিতে থাকা সেল্টিকের পয়েন্ট ১।

‘জি’ গ্রুপের ম্যাচে এফসি কোপেনহেগেনের সঙ্গে গোলশূন্য ড্র করে এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার পয়েন্ট নষ্ট করেছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডকে দেয়া হয়েছিল বিশ্রাম। আর তাতেই কি না জালের দেখাই পেল না ম্যানসিটি।

১১ মিনিটের মাথাতেই গোল পেয়েছিল পেপ গার্দিওলার দল। তবে বিল্ড-আপের সময় রিয়াদ মাহরেজের হাতে বল লাগায় ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোল বাতিল করেন।

Reneta

এরপর ২৫ মিনিটে আরেক নাটক। কোপেনহেগেনের নিকোলাই বোইলেসেন হাতে বল লাগলে ভিএআরের শরণাপন্ন হয়ে রেফারি সিটির পক্ষে পেনাল্টির বাসী বাজান। কিন্তু রিয়াদ মাহরেজের শট প্রতিপক্ষের গোলরক্ষক রুখে দেন। এই নিয়ে মাহরেজ নিজের নেয়া সবশেষ তিন পেনাল্টি শটের মধ্যে দুটিই মিস করলেন।

৩০ মিনিটের মাথায় সার্জিও গোমেজ লাল কার্ড দেখলে ম্যানসিটি ১০ জনের দলে পরিণত হয়। এরপর দ্বিতীয়ার্ধে অস্বাভাবিকভাবে নিম্নমানের ফুটবল খেলে সিটিজেনরা। উত্তেজনাপূর্ণ পরিবেশ থাকা সত্ত্বেও স্বাভাবিকের চেয়ে ধীর গতিতে চলে খেলা।

৪ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার সিটি রয়েছে টেবিলের শীর্ষে। আরেক খেলায় সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করা বরুশিয়া ডর্টমুন্ড ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ২ পয়েন্ট পেলেই গোল ব্যবধানের বিচারে সেভিয়া তিনে ও কোপেনহেগেন সবার নিচে অবস্থান করছে।

ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে ইনজুরির কারণে লিওনেল মেসিকে পাচ্ছে না পিএসজি, তা আগেই জানা গিয়েছিল। মেসিবিহীন দল পায়নি জয়ের দেখা। ‘এইচ’ গ্রুপের ম্যাচে বেনফিকার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে তারা মাঠ ছাড়ে।

খেলার ৩৯ মিনিটে পেনাল্টি কিক থেকে গোল করে ফ্রেঞ্চ জায়ান্টদের লিড পাইয়ে দিয়েছিলেন কাইলিয়ান এমবাপে। বিরতির পর ভিএআরের সহায়তা নিয়ে বেনফিকার পক্ষে পেনাল্টির সংকেত দেন রেফারি। স্পট কিক থেকে ম্যাচে সমতা টানেন জোয়াও মারিও।

আরেক খেলায় অখ্যাত ক্লাব মাক্কাবি হাইফার কাছে ২-০ গোলে হেরে অঘটনের শিকার হয়েছে জুভেন্টাস।

পিএসজি ও বেনফিকা ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। জুভেন্টাস ও মাক্কাবি হাইফা সমান ৩ পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় তিনে তুরিনের বুড়িরা।

সান সিরোতে হওয়া ‘ই’ গ্রুপের খেলায় এসি মিলানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে চেলসি।

১৮ মিনিটে ডি বক্সের ভেতর ফিকায়ো টমোরি প্রতিপক্ষের এক খেলোয়াড়কে বাজেভাবে ফাউল করলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। এরপর স্পটকিক থেকে গোল করে চেলসিকে লিড এনে দেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো।

ম্যাচের ৩৪ মিনিটে ম্যাসন মাউন্টের অ্যাসিস্টে বল নিয়ে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন পিঁয়েরে-এমরিক অবামেয়াং।

৪ ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া চেলসি টেবিলের এক নম্বর স্থানে আছে। ডায়নামো জাগরেবের সঙ্গে ১-১ গোলে ড্র করা সালজবুর্গ ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। সমান ৪ পয়েন্ট নিয়ে তিনে এসি মিলান ও সবার নিচে জাগরেব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসপিএসজিম্যানচেষ্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT