চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপামঞ্চে পিএসজি-ইন্টার: পরিসংখ্যান কী বলছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ৩১, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজি ও ইন্টার দলের খেলোয়াড়রা মাঠে ফুটবল খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপ সেরার লড়াইয়ে নামছে ইন্টার মিলান ও পিএসজি। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা-আর্সেনালের মতো ক্লাবগুলোকে পেছনে ফেলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে দুদল। বায়ার্ন মিউনিখের হোম ভেন্যু অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে নামবে পিএসজি। অন্যদিকে তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার নামবে নিজেদের চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার খোঁজে।

শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু শিরোপা মহারণে মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার মিলান। ভিন্ন দুটি দেশের ক্লাব হওয়াতে দুদলের মুখোমুখি হওয়ার সুযোগ খুবই কম। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে কখনো দেখা হয়নি দুদলের। সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে দুদলে দেখা হয়েছে মোট ৫বার। তিনটিতে জিতেছে পিএসজি, ইন্টারের জয় একটিতে। বাকি এক ম্যাচ ড্র হয়েছে।

চলতি মৌসুমে দারুণ ফর্মে পিএসজি। ফরাসি লিগ ওয়ানে শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমে ফ্রান্সের ক্লাবটি মোট ১৬ ম্যাচে করেছে ৩৩ গোল। অন্যদিকে ইন্টার মিলান ইতালির শীর্ষ পর্যায়ের প্রতিযোগীতা সিরি-এতে রানার্সআপ হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে ১৪ ম্যাচে গোল করেছে ২৬টি।

গোল সংখ্যায় পিছিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে পিএসজির চেয়ে কম গোল হজম করেছে ইন্টার। ইতালিয়ান ক্লাবটির ১১ গোল হজম করার বিপরীতে পিএসজি গোল হজম করেছে ১৫টি। ইন্টারের ‘ক্লিন শিট’ ৮ ম্যাচে ও পিএসজির ৬ ম্যাচে।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি কেবল একবারই খেলার সুযোগ পেয়েছে। ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন মিউনিখেরে কাছে হেরে রানার্সআপ হয়েছে তারা। অন্যদিকে মোট ছয়বার ফাইনাল খেলেছে ইন্টার। শিরোপা নিয়েছে তিন বার ১৯৬৩-৬৪, ১৯৬৪-৬৫ ও ২০০৯-১০ মৌসুমে। রানার্সআপ হয়েছে তিন বার- ১৯৬৬-৬৭, ১৯৭১-৭২ ও ২০২২-২৩ মৌসুমে।

দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, ভিন্ন কৌশলে খেলেছে দুদল। ম্যাচের যেকোনো পরিস্থিতি আক্রমণাত্মক ফুটবল খেলেছে পিএসজি। আর ইন্টার খেলেছে রক্ষণাত্মক। নিজ নিজ কৌশলে সাফল্য পেয়েছে দুদলই। ফাইনালে কে শিরোপা তুলে ধরবে সেটাই এখন দেখার অপেক্ষা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারচ্যাম্পিয়ন্স লিগপিএসজিফাইনালমিউনিখলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT