চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ জেতা কঠিন কাজগুলোর একটি: ফ্লিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফ্রেঙ্কি ডি ইয়ং বার্সেলোনা জার্সিতে, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় শীর্ষ হারিয়ে তিনে নেমে গেলেও চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিকই আছে বার্সেলোনা। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে দুইয়ে আছে হ্যান্সি ফ্লিকের দল। মৌসুমের শুরুতে বার্সার কোচ হয়ে আসা ফ্লিক মনে করেন, অন্য সবকিছুর চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা কঠিন।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে বেনফিকার বিপক্ষে লড়বে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ফ্লিকের কাছে প্রশ্ন যায়, এবার বার্সা ফেভারিট কিনা। ৫৯ বর্ষী ফ্লিক বলেছেন, ‘ভবিষ্যতই বলবে, আমরা ফেভারিটদের মধ্যে আছি কী নেই। চ্যাম্পিয়ন্স লিগ জেতা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের।’

Banglabid

পরে অবশ্য বাস্তবতা স্বীকার করেছেন অকপটে। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে থাকা লিভারপুলকে ফেভারিট হিসেবে দেখছেন ফ্লিক। শুধু ফেভারিটই নয়, বর্তমানে ফ্লিকের পছন্দের দলও অলরেড বাহিনী।

‘লিভারপুলের দিকে যখন তাকাই, অবিশ্বাস্য শক্তিশালী একটি দলকে দেখি। এই মুহূর্তে গোটা বিশ্বে তারা আমার প্রিয় দলগুলোর একটি। আমরাও ভালো করছি। তবে আরও অনেক দলই ভালো করছে। আমাদের লড়তে হচ্ছে তিনটি প্রতিযোগিতায় (লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ. কোপা ডেল রে)।’

বেনফিকার সঙ্গে ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পরিকল্পনার কথা জানিয়ে জার্মান কোচ বলেছেন, ‘আমাদের লক্ষ্য হল বেনফিকার বিপক্ষে জেতা। সামনে এগিয়ে যাওয়ার পথে এটি হবে বড় এক পদক্ষেপ এবং আমরা তা করতে চাই। দ্বিতীয় স্থানে থেকে প্রতিটি পয়েন্ট আদায় করা গুরুত্বপূর্ণ। এখন থেকে মৌসুমের শেষপর্যন্ত অনেক খেলা বাকি আছে। আমরা যদি শীর্ষ আটে থাকতে পারি, তাহলে প্লে-অফের বাড়তি দুটি ম্যাচ এড়াতে পারি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনাবেনফিকালিড স্পোর্টসলিভারপুলহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেনজীরের সাভানা ইকো রিসোর্টের বিপুল পরিমাণ কর ফাঁকি

পরবর্তী

ঝিনাইদহে চিকিৎসক ও জনবল সঙ্কটে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত

পরবর্তী
ঝিনাইদহের হাসপাতালের বহির্বিভাগের দৃশ্য, চিকিৎসকদের জন্য অপেক্ষারত রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহে চিকিৎসক ও জনবল সঙ্কটে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত

নির্বাচন জালিয়াতির তদন্তে কমিশন গঠনের জন্য সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন জালিয়াতিতে জড়িতদের বিচারে কমিশন গঠনে সংস্কার কমিশনের সুপারিশ

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT