ফুটবল

ড্রেসিংরুমে মারামারি, শাস্তি পেলেন মানে

ড্রেসিংরুমে মারামারি, শাস্তি পেলেন মানে

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারার রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছিল বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির দুই তারকা সাদিও মানে ও লেরয় সানে মারামারি করেছিলেন ড্রেসিংরুমে। সানের মুখে আঘাত করেছিলেন আফ্রিকান বর্ষসেরা তারকা। এ ঘটনায় শাস্তি পেতে হচ্ছে তাকে। এক ম্যাচের জন্য দলের সেরা স্ট্রাইকারকে বরখাস্ত করেছে বুন্দেসলিগা ক্লাবটি। এমনকি মানের কাছ থেকে জরিমানাও আদায় করবে বায়ার্ন।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ম্যানসিটির কাছে ৩-০ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। ম্যাচ শেষে মাঠেই তর্কে জড়ান দুই সতীর্থ সাদিও মানে ও লেরয় সানে। যার রেশ পরে ড্রেসিংরুমেও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়লে বাকিরা আলাদা করে দেন।

ঘটনায় বায়ার্ন মিউনিখ তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া না জানালেও শাস্তি দিয়েছে সেনেগাল ফরোয়ার্ডকে। শনিবার ঘরের মাঠে বুন্দেসলিগার লড়াইয়ে হফেনহেইমের বিপক্ষে ম্যাচে বরখাস্ত করা হয়েছে মানেকে।

বিবৃতিতে ক্লাবটি বলছে, ‘শনিবার হফেনহেইমের বিপক্ষে হোম ম্যাচে বায়ার্ন স্কোয়াডে অন্তর্ভুক্ত হবেন না মানে। ম্যানচেস্টার সিটিতে বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পর অসদাচরণের কারণে তাকে এই শাস্তি দেয়া হয়েছে। মানের কাছ থেকে জরিমানাও আদায় করা হবে।’

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ বায়ার্ন মিউনিখ মানে ম্যানচেস্টার সিটি সানে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…