চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নে ফের হেরে বার্সার বিদায়, ষোলোতে ইন্টার-লিভারপুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হল বার্সেলোনাকে। হল ইউরোপা লিগে অবনমন। ‘সি’ গ্রুপে ভিক্টোরিয়া প্লাজেনকে ৪-০ গোলে ইন্টার মিলান হারানোর পরই অবশ্য পরিষ্কার হয়ে যায় জাভির দলের ভাগ্য। পরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে ষোলোকলা পূর্ণ করে কাতালানরা।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বাভারিয়ানদের কাছে ৩-০ গোলে হেরেছে জাভি হার্নান্দেজের দল। বুধবার রাতে ম্যাচের ১০ মিনিটেই সাদিও মানে বায়ার্নকে লিড এনে দেন। এরিক ম্যাক্সিম চুপো-মোটিং ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বেঞ্জামিন পাভার্ড বার্সার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

৫ ম্যাচের সবকটিতে জিতে আগেই নকআউটে যাওয়া বায়ার্ন ১৫ পয়েন্ট নিয়ে টেবিল টপার। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান। মাত্র ৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে ও তলানিতে ভিক্টোরিয়া প্লাজেন সব ম্যাচ হেরেছে।

‘বি’ গ্রুপে আয়াক্সকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট কেটেছে লিভারপুল। আরেক ম্যাচে আগেই নকআউটের টিকিট কাটা নাপোলি এদিন রেঞ্জার্সকে ৩-০ গোলে হারিয়েছে।

৪২ মিনিটে মোহাম্মেদ সালার গোলে লিড পায় অলরেডরা। বিরতির পর ৪৯ মিনিটে ডারউইন নুনেজ ও ৫১ মিনিটে হার্ভে ইলিয়ট বাকি দুই গোল করেন। ৫ ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষে নাপোলির পয়েন্ট ১৫, লিভারপুলের ১২।

বেয়ার লেভারকুসেনের সঙ্গে ২-২ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তিনে আছে। পোর্তোর কাছে ৪-০ গোলে হেরেও পরের রাউন্ডে গেছে ১০ পয়েন্ট নিতে টেবিলে শীর্ষে থাকা ক্লাব ব্রুগে। নকআউটে যাওয়া পোর্তোর পয়েন্ট ৯।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টারচ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখবার্সেলোনামিলানলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধর্মীয় বাস্তবতা নিয়ে সিপিএমে আত্মসমালোচনা, রাজ্য কমিটিতে উঠল নানা প্রশ্ন

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, ৬৮ যাত্রী উদ্ধার

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝড়ের আগের নীরবতা, ইরান ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিল তাইওয়ান

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT