ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের ইতিহাস ‘অপ্রাসঙ্গিক’

আর্সেনালের ফুটবল দল চ্যাম্পিয়ন্স লিগে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনালের ফুটবল দল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে, কোচ তাদের নির্দেশনা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত খেলার যোগ্যতা অর্জন করতে পারলেও শিরোপা জিততে পারেনি আর্সেনাল। নকআউট পর্বে এসে বেশিরভাগ সময় হোঁচট খেতে হয়েছে গানারদের। এবারের মৌসুমে নকআউট পর্বে শেষ ষোলোয় পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর মুখোমুখি হবে মিকেল আর্তেতার দল। লিগে গত দুই মৌসুমে দারুণ ছন্দে থাকা আর্সেনাল এবার চ্যাম্পিয়ন্স লিগের অতীত ভুলে মাঠে নামতে চায়।

২০১০ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে প্রথম লেগের ম্যাচে পোর্তোর ঘরের মাঠে নামবে আর্সেনাল। ২০১১-১৭ সালের মধ্যে টানা সাতবার শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল গানারদের। এরমধ্যে ২০১৭ সালে কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে খেলতে নেমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে দুই লেগে ১০-২তে হেরে বিদায় নিয়েছিল দলটি।

সেই ম্যাচ প্রসঙ্গে স্পেনিয়ার্ড কোচ আর্তেতা বলেছেন, ‘খেলোয়াড়রা জানে যে আমরা সাত বছর ধরে প্রতিযোগিতায় নেই, স্পষ্টতই তাদের মধ্যে কেউ হয়ত ওই ম্যাচে ছিল এবং তারা জানে গল্পটি। তারা খুব ভালো করেই জানে অতীতে যা ঘটেছিল তা এই মুহূর্তে অপ্রাসঙ্গিক। এখন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া মূল চ্যালেঞ্জ ও লক্ষ্য।’

‘এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে ব্যক্তিগত গুণমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দলের সেরা খেলোয়াড়দের সম্পর্কে জানতে হবে এবং গুরুত্ব অনুযায়ী তাদের ব্যবহার করতে হবে। আজকের ম্যাচে অবশ্যই আমাদের এখন এমনকিছুই প্রয়োজন হবে।’

‘এটাও সত্য এই প্রতিযোগিতায় আমাদের খুব বেশি অভিজ্ঞতা নেই। দলের ৯৫ শতাংশ খেলোয়াড় এই প্রতিযোগিতায় খেলেননি। অনেকে শেষ-১৬ পর্যন্তও খেলেননি। এমনকি আমি নিজেও এই পর্যায়ে তাদের কখনও দিক নির্দেশনা দেইনি। কিন্তু তাদের আছে ভালো খেলার সামর্থ্য ও উত্সাহ। এটাই আমাদের শক্তির জায়গা এবং এভাবেই এগিয়ে যেতে চাই।’

বিষয়:আর্তেতা আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ পর্তুগাল পোর্তো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…