চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুর উদ্বোধন, চ্যানেল আইতে দুই দিনব্যাপী উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২৩, জুন ২০২২
বিনোদন
A A
নদীর পাশে দুই ব্যক্তির গভীর সংলাপের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। সেতুকে ঘিরে দুই প্রান্তের মানুষের উচ্ছ্বাস দেখার মতো। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল আই।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চ্যানেল আই-এর পর্দায় দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে শুক্রবার (২৪ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে দেখানো হবে ফেরদৌস হাসান-এর রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘মানুষ মন্দির’। এদিন বিকাল ৫টা ১০ মিনিটে দেখানো হবে তৌকীর আহমেদ-এর পরিচালনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ফাগুন হাওয়ায়’।

এছাড়া রাত ১১টা ৩০ মিনিটে এবং পরের দিন ২৫ জুন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে শাইখ সিরাজের গ্রন্থনা ও উপস্থাপনায় পদ্মা সেতুর নির্মাণ নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র ‘পদ্মার বুকে বাংলার জয়’।

Banglabid

পদ্মা সেতু উদ্বোধনের দিন (২৫ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে দেখানো হবে চ্যানেল আই-এর নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। এদিন পদ্মা সেতু উদ্বোধনের ঠিক পর পরই দেখানো হবে জিল্লুর রহমান-এর উপস্থাপনা ও পরিচালনায় ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব।

দুপুর ১২টা ৩০ মিনিটে দেখানো হবে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ফ্রেশ প্রিমিয়াম টি ‘তারকাকথন’-এর বিশেষ পর্ব। দুপুর ৩টা ৫ মিনিটে দেখবেন পদ্মাপাড়ের জনজীবন নিয়ে প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ নির্মিত এবং হাবিবুর রহমান খান প্রযোজিত ইমপ্রেস টেলিফিল্মের আর্কাইভ থেকে ছবি ‘পদ্মা নদীর মাঝি’।

রাত ৮টা ৩০ মিনিটে দেখবেন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চ্যানেল আই-এর নিয়মিত আয়োজন মেট্রোসেম টু দ্য পয়েন্ট-এর বিশেষ পর্ব। রাত ৯টা ৩০ মিনিটে দেখবেন শাইখ সিরাজ-এর পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর বিশেষ আয়োজনে পদ্মা সেতু নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

Reneta

রাত ১০টায় দেখানো হবে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় পরিবেশ বান্ধব স্বপ্নের পদ্মাসেতু নিয়ে বিশেষ অনুষ্ঠান।

এছাড়াও, পদ্মা সেতু উদ্বোধনী দিনে চ্যানেল আই-এর পর্দা জুড়ে দিনব্যাপী থাকছে দেশের গান, পদ্মার গান এবং পদ্মা সেতুর উপর নির্মিত গান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মউদ্বোধনগানচ্যানেল আইদেশের গাননাটকপদ্মা সেতুপদ্মার গানপদ্মাসেতুলিড বিনোদনশেক হাসিনাসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে বন্যার্তদের খাদ্য সহায়তা দিলো বিএনপি

পরবর্তী

সেই বাড়ির মালিককে ক্ষতিপূরণ দেবেন রোনালদো

পরবর্তী
একজন নারী গাড়ির পাশে বসে আছেন, অন্য গাড়ি ধ্বংসপ্রাপ্ত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই বাড়ির মালিককে ক্ষতিপূরণ দেবেন রোনালদো

ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা দিচ্ছেন জনসম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষ দুর্যোগে হাহাকার করছে, সরকার তখন উৎসবে মেতেছে: ফখরুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT