আগুনে পুড়ল শতবর্ষী ঝলমল সিনেমা হল

ছবি সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পৌর শহরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে সিনেমা হলে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিনেমা হল সংলগ্ন এলপিজি সিলিন্ডার গ্যাসের গুদাম, ডেকোরেশন দোকান এবং পুরাতন কাপড়ের দোকানসহ একাধিক ব্যাবসায়িক প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
‘এলপিজি সিলিন্ডারের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






