চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১০:৫১ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।

দিবসটির শুরুতে প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাইয়ের স্মৃতিচারণ, ‘আবু সাঈদ’, ‘মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ কবিতা আবৃত্তি, নাটিকা এবং গান পরিবেশন করা হয়।

Banglabid

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারিয়া বিনতে মুস্তাফিজ ও কুরাতুন আইন-এর যৌথ উপস্থাপনায় ‘জুলাই মানে মুক্তি’ ও ‘কোথায় জুলাই যোদ্ধারা’ পরিবেশন করা হয়। ‘সিঁথি’ ও ‘স্বাধীনতার কবিতা’ আবৃত্তি করেন যথাক্রমে জুবাইদা, আরিবা, নামিরা, মাহিমা সুলতানা, জোয়েনা হক, হুজাইফা এবং ফারহাতুল আইন প্রমুখ।

এ ছাড়া জুলাই আন্দোলন ও আগামী প্রজন্মের করণীয় সম্পর্কে উপস্থিত বক্তৃতা করেন মারজান খালিল, মারিয়া বিনতে মুস্তাফিজ, সানজিদা ইসলাম, ফাহমিদা, মারজুক বিন মহাসিন এবং সুমাইয়া সুলতানা।

শেষ পর্বে জুলাই আন্দোলন ও প্রবাসীদের আত্মত্যাগের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অস্থায়ী অডিটরিয়ামে আয়োজিত সভায় স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ডাক্তার সৈয়দ ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বোর্ডের সদস্য মামুনুর রহমান, অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন, আব্দুল্লাহ রশিদ নাফিসসহ অন্যরা।

Reneta

সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জাহিদুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলাই গণঅভ্যুত্থান দিবসজেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

সূরা ইখলাস কেন এত গুরুত্বপূর্ণ? জেনে নিন এর বিশেষ ফজিলত

আগস্ট ৮, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

আগস্টেই টানা ৪ দিনের ছুটির সুযোগ, নিতে হবে এক দিনের ছুটি

আগস্ট ৮, ২০২৬

ভারতের অনুমতি ছাড়া কীভাবে একটি সংগঠন শেখ হাসিনার সংবাদ সম্মেলন করে, প্রশ্ন রিজভীর 

আগস্ট ৮, ২০২৬

দেশ যখন এগিয়ে যায়, একটি মহল চক্রান্ত করে পেছনে টানার চেষ্টা করে: মির্জা ফখরুল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT