‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার’-প্রতিপাদ্যে সারাদেশে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদ্যাপিত হয়েছে। আলোচনা অনুষ্ঠান, র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ ছিল নানা আয়োজন। আগামী প্রজন্মের জন্য পরিবেশবান্ধব সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বান জানান বিশিষ্টজনরা।






