ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাতের পর র্যালি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাতের পর র্যালি অনুষ্ঠিত, বিভিন্ন মানুষ রাস্তায় হাঁটছে, উৎসবমুখর পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত ও মোনাজাতের পর ঈদের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩১ মার্চ) সোমবার সকালে নামাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রোক্টর, শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
র্যালির শুরুতে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, সবাই একসাথে ঈদ উদযাপন ও সকলের মধ্যে এই শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।
র্যালিটি কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে রাজু ভাস্কর্য হয়ে উপাচার্যের বাসভবনে গিয়ে শেষ হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






