প্রবাস সংবাদ

সৌদি আরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সামনে নিরাপত্তা কর্মীরা উপস্থিত, বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবের জেদ্দায় যথাযথ মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশ কনস্যুলেট পালন করেছে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিনটি উপলক্ষ্য সকালে কনস্যুলেট চত্বরে জাতিয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। কনস্যুলেটে অস্থায়ী ভাবে নির্মিত শহিদ মিনারের বেদীতে পুস্পাঘ্য অর্পণ করেন কনস্যুলেটের কর্তা ও কর্মচারীসহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা।

ঢাকা থেকে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণীপাঠ করেন কনস্যুলেটের পদস্থ কর্তাগণ। প্রদর্শন করা হয় তথ্য চিত্র। শহিদদের আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগিত, নৃত্য ও আবৃত্তি করেন প্রবাসী শিল্পীরা।

বিষয়:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…