বাংলাদেশ

সব দল নির্বাচনে না আসলেও ভোট হবে: সিইসি

সিইসি কেএম নূরুল হুদা নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানানো হলেও, কোনো দল নির্বাচনে না আসলে ভোট হবে না, সে কথা ইসি বলেনি।

নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে এ কথা বলেছেন সিইসি। আজ ইসি’র সাথে সংলাপে অংশ নেয় বাংলাদেশ মুসলিম লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

সিইসি বলেন, দেশের বাইরে থেকে যদি কোনো দলের পক্ষে সমর্থন কিংবা চাপ আসে, তার সমাধান রাজনৈতিক দলগুলোই করবে।

ভোটের সময় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিষয়ে হাবিবুল আউয়াল বলেন, ইসির ওপর আরোপিত ক্ষমতার কমান্ড আমাদের হাতে। কিন্তু শক্তিটা পুলিশ-বিজিবিসহ অন্যদের হাতে। আমরা কমান্ড করলে যেন শক্তিটা রেসপন্স করে, সে ধরনের অবস্থা আমাদের সৃষ্টি করতে হবে। নির্বাচনের প্রয়োজনেই সেটি অপরিহার্যভাবে প্রয়োজন।

সিইসি আরও বলেন, নির্বাচনের কাজটি খুব সহজ নয়, কঠিন। কঠিন হলেও এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। এই কঠিন কাজটা, চ্যালেঞ্জটা মোকাবিলা করতে হবে। নির্বাচন কমিশনের সাধ্য অসীম নয়। অংশীজনের সহযোগিতা লাগবে। মোটাদাগে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সমাধান করা যায়।

ইসিতে ধারাবাহিকভাবে নিবন্ধিত মোট ৩৯টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। ৩১ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হবে।

 

বিষয়:নির্বাচন ভোট সিইসি সিইসি কাজী হাবিবুল আউয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…