চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ মাসের যুদ্ধের অবসান, গাজায় যুদ্ধবিরতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
যুদ্ধবিরতি চুক্তির খবর প্রকাশের পর গাজায় ফিলিস্তিনীদের উল্লাস করতে দেখা যায়

যুদ্ধবিরতি চুক্তির খবর প্রকাশের পর গাজায় ফিলিস্তিনীদের উল্লাস করতে দেখা যায়

গাজায় ১৫ মাসের যুদ্ধের অবসান ঘটাতে হামাস এবং ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। দীর্ঘ কয়েক মাস আলোচনার পর এই চুক্তিতে পৌঁছুলো উভয় পক্ষ, যার অন্যতম মধ্যস্থতাকারী ছিল কাতার।

আজ (১৫ জানুয়ারি) বুধবার বিবিসি’র লাইভ প্রতিবেদনে বলা হয়, আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি। কাতারের স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সাংবাদিকদের সামনে তিনি চুক্তি চূড়ান্ত হওয়ার এই ঘোষণা দেন। ওই ব্রিফিংয়েই চুক্তি কার্যকর হওয়ার এ সময়সীমা জানান কাতারের প্রধানমন্ত্রী।

যুদ্ধবিরতির খবর জানার পর গাজায় ফিলিস্তিনিদের অনেককে রাস্তায় উল্লাস করতে দেখা গেছে জানিয়ে বিবিসির গাজা সংবাদদাতা রুশদি আবুআলুফ বলছেন, এই চুক্তির ফলে গাজা শহর এবং দক্ষিণ গাজা থেকে লক্ষ লক্ষ বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এখন তাদের নিজেদের ঘরে ফিরে যেতে পারবেন।

তিনি আরও জানান ফিলিস্তিনিদের জন্য চুক্তির অন্যতম দিক হলো, এর ফলে রাফাহ সীমান্ত দিয়ে প্রতিদিন ছয়শ ট্রাক ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে দেয়া হবে। গাজায় অবশিষ্ট হাসপাতালগুলোকে সচল রাখতে ৫০ টি জ্বালানী ভর্তি লরিও পাঠানো হবে বলে জানা যাচ্ছে।

জেরুজালেম থেকে বিবিসি সংবাদদাতা জোনাহ ফিশার জানাচ্ছেন, কয়েকটি পর্যায়ে এই চুক্তিটি বাস্তবায়ন করা হবে বলে জানা যাচ্ছে। প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ে হামাস ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে। প্রতিজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়ার বিনিময়ে ইসরায়েল বেশ কয়েকজন ফিলিস্তিনী বন্দিকে মুক্তি দেবে।

২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এরপর থেকে গাজায় ইসরায়েল ব্যাপক হামলা চালানো শুরু করে। এসব হামলায় গত ১৫ মাসে ৪৬ হাজার ফিলিস্তিনীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজাযুদ্ধবিরতি
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও তপন চৌধুরী ও তিথির কণ্ঠে নতুন গান

জুন ২৫, ২০২৬

ভারতকে ১৩৭ রানের চ্যালেঞ্জ দিয়েছে বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

ইরান-মিশর ম্যাচে সমকামী পতাকা দেখানোর অনুমতি দিলো ফিফা

জুন ২৫, ২০২৬

রামুতে রাখাইন তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুন ২৫, ২০২৬
অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, ফেরতের নির্দেশ বেতন-ভাতা

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT