ফুটবল

তারা রিয়ালের ‘বারমুডা ট্রায়াঙ্গল’

রিয়ালের খেলোয়াড়রা সমুদ্রে ফুটবল খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের তিন খেলোয়াড় সমুদ্রে ফুটবল খেলছেন, একটি বলের সাথে, জলরাশির মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাসেমিরো, লুকা মদ্রিচ এবং টনি ক্রুস- তিন তারকা মিডফিল্ডে সেরাটা দেখিয়ে চলেছেন দীর্ঘসময় ধরে। রিয়াল মাদ্রিদ এ তিনজনের পারফরম্যান্সে ভর করে ধরে রেখেছে সাফল্যের ধারাবাহিকতা।

জুভেন্টাসের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। রোববার রাতে লস ব্লাঙ্কোসদের হয়ে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা ও মার্কো আসেনসিও। তারপরও ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি মুখে দলের মিডফিল্ডের ত্রিশূলের প্রশংসা উপচে পড়েছে। কোচ তাদের রিয়ালের কিংবদন্তি হিসেবেই উপস্থাপন করেছেন।

‘আমি কাসেমিরো, ক্রুস এবং মদ্রিচকে বারমুডা ট্রায়াঙ্গল বলি। তারা মাঠের যে অংশে থাকে, সেখানে বল অদৃশ্য হয়ে যায়।’

সাধারণত দেখা যায় আদর্শ ফরোয়ার্ড লাইনআপের ফুটবলারদের ক্ষেত্রেই এমন প্রশংসাসূচক কথার ফুলঝুরি ছোটে। তবে কাসেমিরো-মদ্রিচ-ক্রুস জুটি রিয়ালের মিডফিল্ড ইতিহাসের অন্যতম সেরা অবস্থানে নেয়ায় চলে বাড়তি মাতামাতি।

তুরিনের বুড়িদের হারানোর পর আনচেলত্তির কণ্ঠে তাই মিডফিল্ড নিয়ে বাড়তি স্তুতিবাক্য আবারও। মাঝমাঠের এ তিন প্রাণভোমরা লস ব্লাঙ্কোস দলকে ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে অবদান রেখেছেন।

দলে নতুন আসা খেলোয়াড়রা স্কোয়াড যতোই শক্তিশালী করুক, কাসেমিরো-মদ্রিচ-ক্রুসকে টপকে তাদের শুরুর একাদশে এখনই জায়গা পাওয়া সহজ হচ্ছে না। জুভেন্টাসের বিপক্ষে তিন তারকা সেটাই দেখিয়েছেন ফের।

বিষয়:আনচেলত্তি কাসেমিরো জুভেন্টাস টনি ক্রুস মদ্রিচ রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…