কিশোরগঞ্জ

কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফের গ্রেপ্তার

কারাগার থেকে পালানো আসামি গ্রেপ্তার, পুলিশ সদস্যদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন আসামিকে কারাগার থেকে পালানোর পর গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ সদস্যরা তার পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলমকে (২৬) কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে একটার দিকে শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তার শাহ আলম কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে র‍্যাবের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শাহ আলম কিশোরগঞ্জে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি।

তিনি আরও জানান, কোটাবিরোধী আন্দোলনের সময় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলম। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। কোটাবিরোধী আন্দোলন চলাকালে তিনি কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান।

বিষয়:মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…