চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের ৪ বছর পর পৌর মেয়র ঘোষণার দাবিতে মামলা

সাঈদ পান্থ সাঈদ পান্থ
১২:২০ অপরাহ্ণ ০৩, জুন ২০২৫
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
পৌর মেয়র দাবিতে মানববন্ধন ও মামলা দাখিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের চার বছর পর মেয়র ঘোষণার দাবিতে মামলা করেছেন গৌরনদী পৌরসভার বিএনপির প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান। বরিশাল প্রথম যুগ্ম জেলা দায়রা জজ আদালতে তিনি মামলাটি করেন। আদালতের বিচারক ইউনুস খান মামলাটি পরবর্তীতে শুনানির জন্য রেখে দিয়েছেন।

এই তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান। তিনি বলেন, মামলার বাদী শরীফ ২০২১ সালের ৩০ জানুয়ারির তৃতীয় ধাপের নির্বাচনে গৌরনদী পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থী ছিলেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, বিএনপির শরীফের ব্যাপক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হারিছুর রহমান। এরপর হারিছের ক্যাডার বাহিনীর মাধ্যমে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও কারচুপি করা হয়। এতে বিএনপি প্রার্থীর বিজয় ছিনিয়ে নেয় হারিছ।

Banglabid

মামলার বাদী ও বিএনপি নেতা শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে স্থানীয় নেতা হারিছুর রহমান ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছিল। তাই মামলা দায়ের করতে পারিনি। এখন মামলা দায়ের করেছি, আশা করছি আদালতের রায়ে আমি ন্যায় বিচার পাব।

প্রসঙ্গত, নির্বাচনের দিন কেন্দ্রে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে এনে তৎকালীন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী শরীফ সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনবরিশালমেয়র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT