চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাইট এক্সপার্টের এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A
Flight Expert logo with slogan all about your journey in Bengali. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মেজবাহ উদ্দিন জানান, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলায় অভিযুক্তরা হলেন-এমডি সালমান বিন রশিদ শাহ সায়েম, তার পিতা এম এ রশিদ শাহ সম্রাট, হেড অব ফিন্যান্স মো. সাকিব হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন।

গ্রাহক বিপুল সরকার গত রাতে মতিঝিল থানায় এ মামলা করেন।

ওসি আরও বলেন, এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। গ্রেফতারকৃতরা হলেন-সাকিব হোসেন, সাইদ আহমেদ ও সাদাত হোসেন।

গতকাল শনিবার ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট অকার্যকর হয়ে পড়ে। এতে হাজারো গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সি সংকটে পড়েন, যারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অভিযোগ, মালিকপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করে দেশ ছেড়ে পালিয়েছে। এতে কোটি কোটি টাকা ফেরতের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Reneta

২০১৭ সালের মার্চে বাংলাদেশে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। ফ্লাইট টিকেট বুকিং, হোটেল রিজার্ভেশন ও ভিসা প্রক্রিয়াকরণের মতো সেবা দিয়ে দ্রুতই জনপ্রিয় হয় প্রতিষ্ঠানটি। সাশ্রয়ী মূল্যের সুবিধার কারণে এটি গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ৩ডিএমপিফ্লাইট এক্সপার্টমতিঝিল থানামামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT