চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় শেখ সেলিমসহ অনেকের বিরুদ্ধে মামলা

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
১১:২৯ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ে হামলায় নিহত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ-২ আসনের সাবেক এমপি শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৮ জনকে আসামী করে সদর থানায় মামলা হয়েছে।

গতকাল (১৭ সেপ্টেম্বর) নিহত দিদারের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো পনেরো শত জনকে আসামি করে মোট ১৬১৮ জনের নামে এ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার পর সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম মোড়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে দলীয় সভা-সমাবেশ শেষ করে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর গাড়িবহরের সাথে জিলানীর গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন। তাদের গাড়িবহরটি জেলা সদরের ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। ঠেকাতে গেলে হামলাকারীদের সাথে প্রথমে কথা কাটাকাটি, পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার নিহত হয়। এ ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ কমপক্ষে ২০ জন আহত হয়।

ঘটনার ৫দিন পর মঙ্গলবার নিহত দিদারের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো পনেরো শত জনকে আসামি করে মোট ১৬১৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের আগে এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটকের পর জেল হাজতে পাঠিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার বিদায়ি ওসি মোহাম্মদ আনিচুর রহমান রাতে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, দিদার হত্যা মামলাটি রেকর্ড করা হয়েছে।

এদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে এ ঘটনার সাথে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তারা বলেছেন, নিহত দিদারের স্ত্রী রাবেয়া বেগমের দায়ের করা মামলায় এমপি শেখ ফজলুল করিম সেলিমসহ আওয়ামী লীগের অন্যান্যদের আসামী করা হয়েছে, তা রীতিমত একটা হাস্যকর। কারণ আওয়ামী লীগ কোনদিনও হত্যার রাজনীতি করে না। তারা ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিদার হত্যা মামলাশেখ সেলিমস্বেচ্ছাসেবক দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT