জনপদ

বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: গ্রেপ্তার ৮

বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮, পুলিশ ও নেতাকর্মীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা মামলার প্রতিবাদে একত্রিত, পুলিশি অভিযান চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে মঞ্চের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দলের ৩শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হায়দার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এর আগে শনিবার বিকেলে সম্মেলনস্থল থেকে বিএনপির ৮ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে ওই মামলায় তাদেরও আসামি করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক আব্দুল হান্নান চৌধুরী (৫০), উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহিদ হাসান (৫০), ধরঞ্জী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হারুন অর রশিদ (৩০), ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি গোলজার হোসেন (৪০), বিএনপির সদস্য আমিনুল ইসলাম (৫২), সাজ্জাদুল বারী (৫২), রফিকুল ইসলাম (৪০) ও পাঁচবিবি পৌর ছাত্রদলের ২ নং ওয়ার্ডের সভাপতি সাইদুন্নবী সাহিদ (২০)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে ৪টি বিস্ফোরিত ও ৩টি অবিস্ফোরিত ককটেল ও বাঁশের লাঠি জব্দ করা হয়েছে।

বিষয়:গ্রেপ্তার ৮ বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…