চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে প্রতারণার অভিযোগে ৩ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৩
প্রবাস সংবাদ
A A

ইউরোপে প্রবেশ এবং স্থায়ী হওয়ার ক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীদের পছন্দের তালিকায় অন্যতম দেশ পর্তুগাল। এই চাহিদাকে পুঁজি করে পর্তুগালে গড়ে উঠেছে একটি জালিয়াত চক্র। সম্প্রতি পর্তুগালের লিসবনে এমনই একটি চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দেশটির ফরেন অ্যান্ড বর্ডার সার্ভিস-সেফ।

তারা বিদেশি, বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের বসবাসের অনুমতি দেওয়ার জন্য প্রতারণামূলকভাবে অবৈধ অভিবাসন এবং নথি জালিয়াতির অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে পর্তুগাল।

অপারেশন ‘রাইট টাইম’ নামে এ অভিযান পরিচালনা করেন সেফ-এর ১০ জন পরিদর্শক। এসময় কয়েকটি কম্পিউটার এবং বিভিন্ন ডকুমেন্ট জব্দ করা হয়।

অভিযুক্ত প্রবাসীরা হলেন- বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সাহেদুল ইসলাম ও আকিব রাহমান এবং সিলেটের সাহেদ আহমেদ তামজিদ।

সেফ জানায়, প্রতারক চক্রটি একটি কোম্পানির মাধ্যমে মার্টিম মনিজ এলাকায় রুয়া ডো বেনফর্মোসোতে ভুয়া নথি ও কাগজপত্র তৈরি করে প্রতারণা করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির আস্তানা ভেঙে দেওয়া হয়। এছাড়াও সংস্থাটি পর্তুগিজ আবাসিক পারমিট পাওয়ার অনুমতি সংক্রান্ত ভুয়া প্রত্যায়িত নথি সরবরাহ করেছিল।

পর্তুগিজ কর্তৃপক্ষের অভিযানের পর খোঁজ নিয়ে জানা গেছে, প্রতারক চক্রটির মাধ্যমে প্রতারিত হয়েছেন অভিবাসন প্রত্যাশী বহু বাংলাদেশী, পাকিস্তানি এবং ভারতীয় নাগরিক। এছাড়াও চক্রটি সেজদা এন্টারপ্রাইজ, সেজদা কনসালটেন্সি, সেজদা ট্রাভেল, সেজদা হোটেল অ্যান্ড ট্যুরিজম নামে অনেকগুলো অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিল।

Reneta

এই চক্রটির আরেকটি প্রতিষ্ঠান সেজদা মানি ট্রান্সফার। এটি মূলত হুন্ডি কারবারে অভিযুক্ত। এর মাধ্যমে তারা প্রতি মাসে লাখ লাখ ইউরো মানি লন্ডারিং করে থাকে বলে অভিযোগে জানানো হয়। এটির পরিচালনা দায়িত্বে রয়েছেন আকিব রহমান ও সাহেদুল ইসলাম। এছাড়া তাদের আরেকটি প্রতিষ্ঠান সেজদা কনসালটেন্সির মূল দায়িত্বে রয়েছেন সাহেদ আহমেদ তামজিদ। এই কনসালটেন্সির ব্যানারে তারা অবৈধ ঠিকানা বিক্রি, অবৈধ কোম্পানির কন্ট্রাক্ট বিক্রি, ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেওয়া, ৫০০ ইউরোর বিনিময়ে ভুয়া কাগজপত্র তৈরি এবং বাংলাদেশ অ্যাম্বাসিসহ সকল প্রকার অবৈধ সিল ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্সের প্রসেস করে থাকে। প্রত্যেক লাইসেন্স বাবদ তারা ২-৩ হাজার ইউরো করে নিতো। এভাবেই তারা লাখ লাখ ইউরো হাতিয়ে নিয়েছে।

সেফ’র শেয়ার করা ছবিতেও তাদের দু’জনের নাম দেখা গেছে। এসব প্রতারণার ঘটনায় মূল আসামিসহ সবার বিরুদ্ধে মামলা করেছে সেফ।

সেজদা টাওয়ারের পক্ষ থেকে এক বার্তায় এসব অভিযোগ অস্বীকার করেছেন সাহেদ আহমেদ তামজিদ। পর্তুগালে কোনো ধরনের অবৈধ কার্যক্রমে তারা জড়িত নন বলে তিনি দাবি করেছেন।

বাংলাদেশ দূতাবাস পর্তুগালের ফার্স্ট সেক্রেটারি আলমগীর হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, নথি জালিয়াতি করে প্রতারণামূলক অভিবাসনের অভিযোগে কয়েকজন বাংলাদেশির বিরুদ্ধে অভিযান ও মামলা হয়েছে বলে শুনেছি। বহির্বিশ্বে দেশের সুনাম ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে সবার বিরত থাকা উচিৎ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগালপর্তুগাল-বাংলাদেশপর্তুগালে বাংলাদেশি প্রতারকপ্রতারকের বিরুদ্ধে মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT