চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’

দেশের ই-কমার্স ইকোসিস্টেমে নতুন মাইলফলক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ণ ২৮, জুন ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ, যা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অংশ, কক্সবাজারে তাদের প্রথম পার্টনার সামিট ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ আয়োজন করেছে।

গতকাল শনিবার (২৭ জুন) রাতে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে জমকালো এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩৫০-এর বেশি সেলার পার্টনার, ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড, ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা।

অনুষ্ঠানে কার্টআপ তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, প্রযুক্তিগত উন্নয়ন, লজিস্টিকস নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য নতুন সুযোগ সৃষ্টির পরিকল্পনা তুলে ধরে।

Banglabid

এছাড়া আসন্ন বিভিন্ন ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ‘জুলাই জ্যাকপট’, ‘অক্টোবর অফার্স’, ‘বিগ ফ্রাইডে সেল’ এবং ‘ইয়ার এন্ড সেল’। এসব উদ্যোগের মাধ্যমে বিক্রেতাদের বিক্রি বাড়ানো এবং দেশের বিভিন্ন অঞ্চলে ক্রেতাদের কাছে সহজে পৌঁছানোর সুযোগ তৈরি হবে বলে জানানো হয়।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল ‘কার্টআপ অ্যাওয়ার্ডস’, যেখানে ১৩টি ক্যাটাগরিতে অংশীদারদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্স ও কার্টআপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, সেলার ও পার্টনারদের আস্থা ও সহযোগিতাই কার্টআপের অগ্রযাত্রার মূল শক্তি। আমরা দেশের উদ্যোক্তাদের জন্য একটি নির্ভরযোগ্য ও আধুনিক ডিজিটাল মার্কেটপ্লেস গড়ে তুলতে কাজ করছি।

Reneta

কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ আরেফিন বলেন, উন্নত প্রযুক্তি, শক্তিশালী লজিস্টিকস সেবা এবং বিক্রেতা সহায়তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই সামিট পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দিনব্যাপী সেশন, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইভ মিউজিক পারফরম্যান্স ও গালা ডিনারের মধ্য দিয়ে সামিটের সমাপ্তি ঘটে। আয়োজকদের মতে, বাংলাদেশের ই-কমার্স খাতের টেকসই উন্নয়ন এবং উদ্যোক্তা বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ই-কমার্স প্ল্যাটফর্মইউএস-বাংলা এয়ারলাইন্সকার্টআপ কানেক্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT