চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

২০১৮ সালের দুর্ঘটনার পর পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

২০১৮ সালের দুর্ঘটনার পর দীর্ঘ বিরতি শেষে আগামী সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডু রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। একই সঙ্গে ২০২৭ সালের মধ্যে বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করা এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (১৯ জুলাই) কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান। তিনি বলেন, ২০১৮ সালের দুর্ঘটনার পর বন্ধ থাকা কাঠমান্ডু রুটে আগামী সেপ্টেম্বরে আবারও ফ্লাইট পরিচালনা শুরু হবে।

সংবাদ সম্মেলনে জেট ফুয়েলের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেট ফুয়েলের মূল্য বৃদ্ধি পেলে দেশীয় এয়ারলাইন্সগুলো সরকারের কাছ থেকে তেমন সহায়তা পায় না। আবার দাম কমলেও নানা পরিচালন ব্যয়ের কারণে সঙ্গে সঙ্গে বিমান ভাড়ায় সমন্বয় করা সম্ভব হয় না। তিনি আরও বলেন, দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ খাতের উন্নয়নে সরকারের আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। ইউএস-বাংলা জানায়, বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতি মাসে প্রায় সাড়ে তিন হাজার ফ্লাইট পরিচালনা করছে এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে প্রায় ৬০ কোটি টাকা ব্যয় করছে। এছাড়া এভিয়েশন খাতে বছরে প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব প্রদান করে প্রতিষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্স সফলভাবে ১২ বছর পূর্ণ করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে একটি ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে ২৫টি উড়োজাহাজ নিয়ে দেশি-বিদেশি ২০টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির বহরে বর্তমানে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে। যাত্রা শুরুর পর থেকে ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড ধরে রেখেছে বলে দাবি করেছে ইউএস-বাংলা। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর ও রাজশাহীতে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিকভাবে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে বহরে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট জেনারেশন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সময়ে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, জহুরবারু, পেনাং ও হংকংয়ে নতুন রুট চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০২৮ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন শহর এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরন্টো ও সিডনিতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথাও জানানো হয়।

দেশীয় এভিয়েশন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউএস-বাংলা ২০১৫, ২০২২, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ সম্মাননা অর্জন করেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল্লাহ আল মামুনইউএস-বাংলা এয়ারলাইন্সকাঠমান্ডু রুটজেট ফুয়েলফ্লাইট চালুব্যবস্থাপনা পরিচালক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

পরবর্তী

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

পরবর্তী

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT