চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমার্ধে প্রায় রুখে দিয়েছিল কেপ ভার্দে। তবে লিওনেল মেসি নৈপুন্যে লিড পায়। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে আফ্রিকান দেশটি। সমতায় ফেরার পর আবারও দূর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়ায় আর্জেন্টিনার সামনে। গোলরক্ষক ভোজিনহার একাধিক দুর্দান্ত সেভে সমতায় শেষ হয় মূল সময়ের লড়াই। তাতে খেলা গড়াল অতিরিক্তি সময়ে।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের প্রথম ১০ মিনিট ভালোই খেলেছিল কেপ ভার্দে। আক্রমণে যাওয়ারও চেষ্টা করেছিল। তবে দ্রুতই তারা রক্ষণে মনোযোগ দেয়। হাইড্রেশন ব্রেক অবধি আর্জেন্টিনা তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। ম্যাচের ১৮ মিনিটে একটি ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা। মেসির নেয়া ফ্রি কিক সরাসরি জমা পড়ে কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহার হাতে।

তবে ২৯ মিনিটে কেপ ভার্দের দেয়াল ভাঙেন লিওনেল মেসি। লিসান্দ্রো মার্টিনেজ লম্বা পাস বাড়ান মেসির দিকে। ডি বক্সের মধ্যে প্রথম স্পর্শেই বলকে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন মেসি। এরপর দ্বিতীয় স্পর্শে গোলরক্ষক ভোজিনহাকে পরাস্ত করে বল পাঠান জালে। বিশ্বকাপে ৩০তম ম্যাচ খেলতে নেমে ২০তম গোল মেসির, চলতি বিশ্বকাপে সপ্তম।

ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে কেপ ভার্দে। আর্জেন্টিনার রক্ষণে হানা দেয় নিয়মিতই। তবে ডি-বক্সের কাছে এসে থামতে হয় তাদের। ৩৮ মিনিটে শট করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে বেরিয়ে যায়। পরের মিনিটেও আক্রমণ সাজায়, তবে লাভ হয়নি।

ম্যাচের ৪৪ মিনিটে সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। ডি-বক্সের বাইরে থেকে গোল মুখে শট নেন লৌতারো মার্টিনেজ। তবে বা-দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ভোজিনহা। শেষ অবধি ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই একের পর এক সুযোগ তৈরি করছিল কেপ ভার্দে। অবশেষে ৫৯ মিনিটের মাথায় সুফলও পায় তারা। রায়ান মেন্দেসের চমৎকার পাস থেকে গোল করলেন দেরয় দুয়ার্তে।

Reneta

৬২ মিনিটে লিওনেল মেসি একা গোলমুখে ছুটে গিয়েছিলেন। গোলের দারুণ সুযোগও তৈরি হয়েছিল তার সামনে। কিন্তু কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া অসাধারণ ক্ষিপ্রতায় শরীর ছড়িয়ে দেন এবং মেসির শট ঠেকিয়ে দেন দুর্দান্ত সেভে।

৭৩ মিনিটে আবার কেপ ভার্দের ত্রাণকর্তা ভোজিনহা। লিওনেল মেসির চমৎকার ফ্রি কিক অনেকটা পথ এগিয়ে বাম দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কেপ ভার্দে গোলরক্ষক। পরে কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা।

৮১ মিনিটে ফের সুযোগ হারায় আর্জেন্টিনা। লিওনেল মেসির পাস থেকে ডান পাশে বল পেলেন নাহুয়েল মোলিনা। তিনি সেন্টার করলেন ডি বক্সে। মিস করেন ভোজিনহা। তবে এনজো ফের্নান্দেজ বল পাওয়ার আগেই ক্লিয়ার করে দেন রবার্তো লোপেস।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ৩০ গজের বেশি দূর থেকে শট নিলেন লিয়ান্দ্রো পারেদেস। তাতেও কাজ হয়নি। আরও একবার ঠেকান ভোজিনিহা। চতুর্থ মিনিটে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। ডি-বক্সের খুব কাছে লিওনেল মেসিকে পেছন থেকে ফাউল করেন কেপ ভার্দের ফুটবলার। বাম পায়ে নিচু করে বুদ্ধিদীপ্ত ফ্রি কিক নেন লিওনেল মেসি। কেপ ভার্দে এক ফুটবলারের গায়ে বাধা পেয়ে বল গেল গোলের দিকেই। কোনোমতে ঠেকিয়ে দিলেন ভোজিনহা। ফিরতি বলে হুলিয়ান আলভারেজের হেড করেন। তবে উঠে থামিয়ে দেন ভোজিনহা। শেষ অবধি ১-১ সমতায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকেপ ভার্দেফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোভোজিনহামেসিরাউন্ড অব-৩২লিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বজনপ্রীতির কারণে সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত কৃষক, বরাদ্দেও অনিয়মের অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত ৫

জুলাই ২৭, ২০২৬

জুলাই গণহত্যা: আগামী মাসেই শেষ হচ্ছে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের তদন্ত

জুলাই ২৭, ২০২৬

স্বজনপ্রীতির কারণে সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত কৃষক

জুলাই ২৭, ২০২৬

ঢেঁড়স চাষ করে লাভবান হচ্ছেন মেহেরপুরের চাষীরা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT