চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের বরখাস্ত হওয়া উচিৎ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে খেলছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে জিতে দ্বিতীয়টির প্রথম ইনিংসে বিধ্বস্ত হয়েছে সাউথ আফ্রিকা। কেপটাউনে টস জিতে ব্যাটে নেমে ৫৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক ইনিংস। তাতে নিজের করা ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে, এতে যেন বিব্রতই হলেন বিশ্লেষক-ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেকার।

টেস্ট শুরুর আগে টিভি শোতে হাজির হন ভারতের সাবেক ক্রিকেটার মাঞ্জেকার ও পীযূষ চাওলা। টিম ইন্ডিয়ার পেসাররা দাপট দেখিয়ে প্রথম সেশনে ৪ উইকেট তুলে নেবেন, এমন বলেছিলেন মাঞ্জেকার। ৩ উইকেট পড়বে বলেছিলেন সাবেক স্পিনার পীযূষ।

কিন্তু প্রথম সেশনে ২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়াবাহিনী। ভারতের পেসার মোহাম্মদ সিরাজ ৯ ওভার বল করে মাত্র ১৫ রানে ৬ উইকেট নেন।

ভারত ব্যাটিংয়ে নামার আগে বিব্রত মাঞ্জেকার বলেন, ‘খারাপ ভবিষ্যদ্বাণীর জন্য আমাদের বরখাস্ত করা উচিৎ। আমি বললাম ৪টা উইকেট পড়বে, সে বলেছিল ৩টা। এমনকিছু ছিল যা বারবার ঘটছিল। সিরাজ এমন এক বোলার, যদি তার ৫ ওভারে ৩ উইকেট থাকে, তাকে বিরতি দিতে চাইবেন না। তিনি বোলিং চালিয়ে যেতে চান। তিনি এমন কেউ, যিনি এক সেশনে ১২ ওভার বল করবেন।’

সিরাজ ঝড়ে প্রোটিয়াদের ৫৫ রানে অলআউট করার পর চা বিরতির কিছুপর গুটিয়ে যায় ভারতের ইনিংসও। শূন্য রানে ছয় ব্যাটার হারিয়ে ১৫৩ রানে থামে রোহিত শর্মার দল।

৩৪তম ওভারের প্রথম বলে দলীয় ১৫৩ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। পরে কেনো রান যোগ করার আগেই এগারো বলের মধ্যে ৬ ব্যাটারকে হারায় সফরকারী দল।

৯৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে স্বাগতিকরা, ১৭৬ রানে অলআউট হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিন লাঞ্চ বিরতির পর ৭৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে টিম ইন্ডিয়া।

ট্যাগ: কেপটাউনটেস্ট চ্যাম্পিয়নশিপপীযূষভারতমাঞ্জরেকারলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাউথ আফ্রিকা-ভারত টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্র্যাক ব্যাংক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

পরবর্তী

নির্বাচনের দিনসহ ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি

পরবর্তী
বাংলাদেশের পতাকা ও বঙ্গবন্ধুর ছবি সংযুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের দিনসহ ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিঞ্চ ব্যাট তুলে ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাট-প্যাড তুলে রাখার পরিকল্পনা জানালেন বিশ্বকাপজয়ী ফিঞ্চ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT