চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবর্ণ ক্যাপটা আজীবন রাখবেন মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মুশফিকের বিবর্ণ ক্যাপের ছবি, ক্রিকেটার মুশফিকের মুখের পাশে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। তৎকালীন অধিনায়ক হাবিবুল বাশারের হাত থেকে অভিষেক ক্যাপ নিয়েছিলেন। এরপর থেকে কখনও ক্যাপটি ছাড়া নামেননি টেস্ট খেলতে। দুই দশকের ক্যারিয়ারে মুশফিক ইতিহাস গড়েছেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে। বিবর্ণ সেই ক্যাপটি পরেই নেমেছেন মাইলফলকের ম্যাচে। জানালেন, আমৃত্যু ঐতিহাসিক ক্যাপটি আগলে রাখবেন তিনি।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন। সেখানেই প্রশ্ন ওঠে রংচটা ক্যাপটি নিয়ে। জানান, মৃত্যু পর্যন্ত এটা নিজের কাছে রাখবেন তিনি।

বলেছেন, ‘আমি মনে করি, তিনটা ফরম্যাটের মধ্যে সবচেয়ে আলটিমেট ফরম্যাট টেস্ট। টেস্টের সবচেয়ে বড় জিনিস-ব্যাগি গ্রিন ক্যাপ। এটার মর্যাদা যদি একজন প্লেয়ার না বোঝে, সেটা আসলে তাকে বলে বোঝানো যায় না। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি এমন কোনো টেস্ট ম্যাচ খেলিনি যেখানে ক্যাপ পরে ফিল্ডিং বা কিপিং করিনি। সেদিক থেকে বলব, হ্যাঁ, বলা যায় যে এই ক্যাপটা শুধু ফিল্ডিং করতে করতে অবস্থাটা খারাপ হয়ে গেছে। কারণ ক্যাপ পরে খুব কমই আমি ব্যাটিং করি- হেলমেট পরে প্রায় পুরো সময়ই ব্যাটিং করতে হয়। এটা আমার কাছে এক ধরনের প্রতীক। আমি মনে করি, এটা অনেক বড় পাওয়া। মৃত্যু পর্যন্ত এটা নিজের কাছে রাখব আমি।’

Banglabid

সাদা পোষাকের জার্সিতে নিজের পথটা আর কতদূর চালিয়ে নেবেন তিনি এমন প্রশ্নও এসেছিল সংবাদ সম্মেলনে। বলেছেন, ‘যতদিন পর্যন্ত টিম ম্যানেজমেন্ট আমাকে চায়, দল চায় বা আমি যেটা অনুভব করি নিজের ভেতর থেকে যদি চাই হ্যাঁ, দলে আমার দরকার আছে ততদিন পর্যন্ত আমার খেলার ইচ্ছে আছে। আয়ারল্যান্ড সিরিজ এর পরে মনে হয় চার মাসের বিরতি আছে। তারপর পাকিস্তানের সাথে টেস্ট আছে। যদি থাকি ইনশাআল্লাহ তারপরে খেলার ইচ্ছে আছে। এর বাইরে আর কোনো চিন্তা নাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডক্যাপবাংলাদেশমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT