প্যারিস অলিম্পিকে তৃতীয় দিনে চতুর্থ সোনার দেখা পেয়েছে স্বাগতিক ফ্রান্স। ক্যানোয়িংয়ে ছেলেদের স্লালমের সোনা জিতেছেন নিকোলাস গেস্টিন।
স্বর্ণপদক জয়ের পথে ফরাসি তারকা গেস্টিন সময় নিয়েছেন ৯১.৩৬ সেকেন্ড। আসরে স্বাগতিকদের ১৩তম পদক এটি।
ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন গ্রেট ব্রিটেনের অ্যাডাম বার্গেস। ৯৬.৮৪ সেকেন্ড সময় নেন ব্রিটিশ তারকা। ৯৭.০৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন স্লোভাকিয়ার বেনুস মাতেজ। আসরে দেশটির প্রথম পদক এটি।







