চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণপাম জয়ী কে এই নারী? কী আছে তার ছবিতে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ২৮, মে ২০২৩
বিনোদন
A A

প্রাচীন ও ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে সেরা ছবি হিসেবে স্বর্ণপাম জিতে নিয়েছে ‘অ্যানাটমি অফ অ্যা ফল’। ছবিটি পরিচালনা করেছেন জাস্টিন ট্রিয়েট। স্বর্ণপাম জয়ী কে এই নারী? কী আছে তার ছবিতে?

কানের ইতিহাসে নারী নির্মাতাদের মধ্যে তৃতীয় নারী হিসেবে স্বর্ণপাম জিতে নিয়েছেন জাস্টিন ট্রিয়েট। ১৯৯৩ সালে জেন ক্যাম্পিয়ন প্রথম নারী নির্মাতা হিসেবে স্বর্ণপাম জিতেছেন। ২০২১ সালে স্বর্ণপাম জেতেন ফরাসি নির্মাতা জুলিয়া দুকুরনো।

ফরাসী নির্মাতা জাস্টিন ট্রিয়েট। তিনি চিত্রনাট্যকার ও সম্পাদকও। প্যারিস ন্যাশনাল স্কুল অব ফাইন আর্টস থেকে পড়াশোনা শেষ করে সিনেমা নির্মাণ শুরু করেন জাস্টিন। নির্মাতার প্রথম ফিচার ছবি ‘এজ অব প্যানিক’-এর প্রিমিয়ার হয়েছিল ২০১৩ সালে কানের এসিআইডি প্রোগ্রামে।

তরুণ নির্মাতা জাস্টিন ট্রিয়েট তার ক্রাইম থ্রিলার ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার গল্প এগোতে থাকে এক নারীর স্বামীর হত্যাকাণ্ডের পর থেকে। স্যান্দ্রা নামের সেই নারী তার স্বামী স্যামুয়েল ও দৃষ্টি প্রতিবন্ধী ছেলে ড্যানিয়েলকে নিয়ে এক নির্জন পাহাড়ি এলাকায় থাকছিলেন এক বছর ধরে। স্যামুয়েলকে বাড়ির বাইরে মৃত অবস্থায় পাওয়া একদিন। সন্দেহজনক মৃত্যুর জন্য তদন্ত শুরু হয়। সান্দ্রাকে সন্দেহ করা শুরু করে তদন্তকারীরা। এক বছর পরে ড্যানিয়েল তার মায়ের বিচারে অংশ নেয়। স্যান্দ্রার একমাত্র ছেলে হয় মামলার সাক্ষী। নৈতিক দ্বিধায় পড়ে যায় সন্তান। এই খুনের পেছনে লুকিয়ে থাকে আরেকটি সত্য। সেই চমকটাই মুগ্ধ করেছে বিচারকদের।

শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কান চলচ্চিত্র উৎসবের মূল ভবন প্যালে ডে ফেস্টিভ্যালে বসে সমাপ্তি অনুষ্ঠান। যেখানে উপস্থিত হন মূল প্রতিযোগিতা বিভাগের সব বিচারক ও উৎসব কর্তৃপক্ষসহ আমন্ত্রিত অতিথিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাস্টিন ট্রিয়েটলিড বিনোদনস্বর্ণপাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন

পরবর্তী

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পরবর্তী

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT