চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের ৭৭তম আসরে ভারতকে গর্বিত করলেন পায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

বিশ্বের অন্যতম প্রাচীন আর জৌলুসময় চলচ্চিত্র উৎসব বলা হয় কানকে! ফ্রান্সের এই পুরনো শহরে প্রতি বছর সমাগম ঘটে বিশ্বসিনেপ্রেমীদের! এবার বসছে এই উৎসবের ৭৭তম আসর! যে আসরে ভারতকে গর্বিত করতে যাচ্ছেন নির্মাতা পায়েল কাপাডিয়া!

কান চলচ্চিত্র উৎসবে এবার কোন কোন চলচ্চিত্র থাকছে প্রতিযোগিতা বিভাগে, ইতোমধ্যে তা প্রকাশিত। আর প্রকাশিত তালিকায় দেখেই উচ্ছ্বাসে ভাসছে গোটা ভারত! কারণ তিন দশক পর এই উৎসবের ‍মূল বিভাগে জায়গা করে নিয়েছে পায়েল কাপাডিয়ার নতুন ছবি ‘অল ওই ইমাজিন অ্যাজ লাইট’!

১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত চলবে কানের ৭৭তম আসর৷ সারা বিশ্বের মানুষ এই কান চলচ্চিত্র উৎসবের মনোনয়ন ঘোষণার জন্য মুখিয়ে থাকেন। বহু প্রতীক্ষিত এই কান চলচ্চিত্র উৎসবরের মনোনয়নের তালিকা ঘোষণা হয়েছে বৃহস্পতিবার।

এবার উৎসবে প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ১৯টি সিনেমা। এরমধ্যে আন্দ্রেয়া আর্নল্ড, ফ্রান্সিস ফোর্ড কপোলা, ডেভিড ক্রোনবার্গের মতো বিশ্বখ্যাত নির্মাতার ছবিও আছে। তারমধ্যে আছে ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়ার ছবিটিও!

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় পর প্রতিযোগিতা বিভাগে প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে ইতিহাস তৈরি করল পায়েলের এই ছবি৷

কান চলচ্চিত্র উৎসবে বরাবরই সবচেয়ে বেশি আলোচনায় থাকে মূল প্রতিযোগিতা বিভাগের সিনেমাগুলো। উৎসবের সেরা সিনেমা, সেরা পরিচালকসহ বড় পুরস্কার দেওয়া হয় এই শাখার সিনেমাগুলিকে। এই বিভাগের দিকে সারা বিশ্বের পরিচালকদের নজর থাকে। এবার সেই তালিকায় রয়েছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়া৷ যাকে নিয়ে ভারতীয় সিনেমাপ্রেমী মানুষ গর্ব করছেন!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কানকান চলচ্চিত্র উৎসবফ্রান্সভারতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT