চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
বিশ্লেষক ও রাজনীতিবিদ এক ব্যক্তির ছবি, পটভূমিতে লাল ও সাদা রঙের ব্যাকগ্রাউন্ড।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্স, যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। আগামী সেপ্টেম্বরের মধ্যে এই স্বীকৃতি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় ক্রমেই অবনতির দিকে ধাবিত হচ্ছে গাজা। এমন পরিস্থিতিতে বুধবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেছেন, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পরিকল্পনা করছে কানাডা।

তবে এই স্বীকৃতি ২০২৬ সালে সাধারণ নির্বাচনের ওপর নির্ভর করবে। আরও কিছু বিষয়ের কথা বলেছেন। সেগুলো হলো- হামাস ফিলিস্তিনের ভবিষ্যতে কোনো ভূমিকা পালন করতে পারবে না এবং ভবিষ্যতের নির্বাচনে অংশ নিতে পারবে না।

এরআগে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, এরপর যুক্তরাজ্যও ফিলিস্তিন রাষ্ট্রকে কিছু শর্ত মানলে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। যার ফলে কানাডার প্রধানমন্ত্রীর ওপর চাপ বাড়ে। এরইমধ্যে গত মঙ্গলবার ২০০ জন সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক তার উদ্দেশ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য চিঠি দেন। চিঠিতে বলা হয়, দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড কানাডার স্বার্থ ও মূল্যবোধকে ক্ষুণ্ন করেছে।

জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে বর্তমানে প্রায় ১৫০টি দেশই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমানুয়েল মাক্রোঁকানাডাকানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিফিলিস্তিনফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিফ্রান্সযুক্তরাজ্যহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT