চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার নাগরিকদের ভারতের কয়েকটি শহরে চলাচলে সতর্কতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারত থেকে ৪১ জন কূটনীতিককে সরিয়ে নেওয়ার পর দেশটিতে বসবাসকারী কানাডার নাগরিকদের নতুন করে সতর্ক করলো অটোয়া। শুক্রবার কানাডার নাগরিকদের ভারতের কয়েকটি শহরে চলাচলের ওপর সতর্কতা জানিয়ে বলা হয়েছে, এই শহরগুলোতে ‘অতি সাবধানে’ চলাফেরা করুন। সতর্কতা জারি করা শহরগুলো হল চণ্ডীগড়, বেঙ্গালুরু, মুম্বাই, আসাম, মণিপুর, জম্মু ও কাশ্মীর এবং গুজরাত।

আনন্দবাজার জানিয়েছে, কানাডার তরফ থেকে ভারতে বসবাসকারী নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে যে, বিশেষ প্রয়োজন ছাড়া যেন কেউ ওই তিন শহরে না যান। ওই তিন শহরে কোনও সমস্যায় পড়লে তাৎক্ষণিক নয়াদিল্লির দূতাবাসে যোগাযোগ করতেও বলা হয়েছে। সন্ত্রাসবাদী হামলা’র আশঙ্কা থেকেই এই পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে অটোয়া।

খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে বিতর্কের পর নতুন এই সতর্কতা কূটনৈতিক সম্পর্কের ফাটলকে আরও চওড়া করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিজ্জরের হত্যায় ভারতের দিকে কানাডা অভিযোগের আঙুল তোলার পর থেকেই দু’দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়।

এইদিকে ভারত থেকে ৪১ জন কূটনীতিককে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে কানাডা। এই কূটনীতিকদের পরিবারের ৪২ জন সদস্যকেও সরিয়ে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে ভারত থেকে তাদের কূটনীতিকদের সরিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ভারত সরকার জানিয়েছে, ২০ অক্টোবরের মধ্যে এখান থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়ে যেতে হবে। আর তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জোলি জানান, চণ্ডীগড়, মুম্বাই এবং বেঙ্গালুরুতে কানাডার যে উপদূতাবাস রয়েছে, সেগুলোর কাজ আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। যেভাবে কূটনীতিকদের সরানোর বার্তা দেওয়া হয়েছে, তাতে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে আরও প্রভাব পড়তে পারে বলে জানান জোলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডানাগরিকভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

জুলাই ১৮, ২০২৬

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

জুলাই ১৮, ২০২৬

বিয়ে করে বিপাকে আমির, এবার লরেন্স গ্যাংয়ের হুমকি!

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ, সংকটে ১০ হাজার মানুষ

জুলাই ১৮, ২০২৬

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তার মৃত্যু

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT