অর্থনীতি

বাজারে বাজারে চলছে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান

বাজারে onion ও অন্যান্য পণ্য বিক্রেতাদের সঙ্গে কর্মকর্তাদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে onion ও অন্যান্য পণ্য বিক্রেতাদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীয় বাজারে বাজারে চলছে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান। আজ মন্ত্রণালয়ের দুটি টিম রাজধানীর দুই বাজারে অভিযান পরিচালনা করে ৭ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে। নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার ও গুলশান কাঁচাবাজারে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা নিউমার্কেট কাঁচাবাজারে তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান।

এসময় নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল, ডিম ও মুরগীর বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টানানোসহ পণ্য ক্রয়বিক্রয়ের রসিদ খতিয়ে দেখেন। এসময় মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি একজন মুরগী ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া গুলশান কাঁচাবাজারে বিভিন্ন অনিয়মের কারণে ৬টি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মানসুরীন খান চৌধুরী।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:অভিযান বাণিজ্য মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…