বিনোদন

তরুণ নির্মাতাদের পাশে ক্যাফেলাইটিক্স

নির্মাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে তরুণ নির্মাতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

তরুণ নির্মাতাদের সৃজনশীল কনটেন্টের মাধ্যমে নিজেদের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে কনটেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতার আয়োজন করে ধানমন্ডির কফিশপ ক্যাফেলাইটিক্স। যেখানে নির্মাতারা ভিডিও কনটেন্ট বানিয়ে তাদের নির্মাণের ধরন এবং ভিন্নধর্মী আইডিয়া তুলে ধরেন।

গত ৫ অক্টোবর এই প্রতিযোগিতার পুরস্কার দেয়া হয়। এতে বিচারক হিসেবে ছিলেন পরিচালক ভিকি জাহেদ, রাকা নোশিন নাওয়ার, চিত্রগ্রাহক বিদ্রোহী দীপন, আলোকচিত্রী জয়িতা আফরিন, কমেডিয়ান ও অভিনেতা সামী দোহা, এবং যাদুশিল্পী এস এ ওয়ালিদ। আর অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ক্যাফেলাইটিক্সের প্রতিষ্ঠাতা জোবায়দুল ইসলাম।

এই প্রতিযোগিতায় বিজয়ী হন তানভিন হোসেন রানা। মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

বিষয়:তরুণ নির্মাতা প্রতিযোগিতা ভিডিও কনটেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…