চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের গীত নিয়ে কানাডায় যাচ্ছেন শ্যামল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
শ্যামল কানাডায় বিয়ের গীত নিয়ে যাচ্ছেন, ক্যাজুয়াল পোশাক পরা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি গবেষক, লেখক ও তরুণ নির্মাতা শ্যামল শিশিরকে রিসার্চ ইন্টার্ন হিসেবে আমন্ত্রণ জানিয়েছে কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে তাঁকে এই আমন্ত্রণ পাঠানো হয়।

শ্যামল শিশির জানান, ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ইমিগ্রেশন স্পেশালিস্ট স্বাক্ষরিত চিঠিতে নিশ্চিত করা হয়েছে যে তিনি আইআরসিসির বিশেষ নীতির আওতায় কনকর্ডিয়ায় গবেষণায় অংশ নিতে পারবেন।

বাংলাদেশের বিয়ের গীত ও নারীর মৌখিক সৃজনশীলতাকে কেন্দ্র করে তাঁর চলমান গবেষণা ও ডকুমেন্টারি প্রকল্প “বিয়ের গীত: নারীর সৃজনশীলতার অদেখা রূপ”—এর ভিত্তিতেই এই আমন্ত্রণ এসেছে। দীর্ঘদিন ধরে তিনি গ্রামীণ নারীদের মৌখিক ঐতিহ্য, আচার এবং লোকসাংস্কৃতিক উপাদান সংগ্রহ ও বিশ্লেষণ করে আসছেন।

কনকর্ডিয়ায় গবেষণাকালীন তিনি কাজ করবেন বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসোসিয়েট প্রফেসর ও সিওএইচডিএস-এর লিড কো-ডিরেক্টরের তত্ত্বাবধানে। সেখানে ফোকলোর, মৌখিক ইতিহাস, নারীর সৃজনশীলতা ও ডিজিটাল স্টোরিটেলিং বিষয়ে গবেষণা পরিচালনা করা হবে।

আন্তর্জাতিক আমন্ত্রণ বিষয়ে শ্যামল শিশির বলেন,“বাংলাদেশের নারীরা বিয়ের গীতের মাধ্যমে শত শত বছর ধরে নিজেদের গল্প বলেছেন—সেই গল্পই আমি বিশ্বের সামনে তুলে ধরতে চাই।”

তিনি জানান, বিয়ের গীতের মাধ্যমে বাংলাদেশের নারীরা যে সাংস্কৃতিক অভিব্যক্তি তুলে ধরেন, তা আরও সুসংগঠিতভাবে গবেষণা করে আন্তর্জাতিক পরিসরে উপস্থাপন করতে তিনি কাজ চালিয়ে যেতে চান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তরুণ নির্মাতাবাংলাদেশি গবেষকবিয়ের গীতরিসার্চ ইন্টার্নলেখকশ্যামল শিশির
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT